আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল বর্তমানে ঝাড়খন্ডের ওপরে অবস্থান করছে। এই মুহূর্তে এর মুভমেন্ট উত্তর-পশ্চিম দিকে। ঝাড়খণ্ডের(Jharkhand) দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চার পাঁচ দিন থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,কলকাতায় প্রধানত মেঘলা আকাশ এবং মাঝারি ধরণের বৃষ্টিপাত। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং ৩ তারিখে উপকূলের কাছাকাছি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে(Jhargram) বেশি বৃষ্টিপাত হবে। ৪ অক্টোবর উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৫ অক্টোবর পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ,কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার-পাঁচ দিন প্রথমত মেঘলা আকাশ সঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রায় কোন পরিবর্তন নেই । দক্ষিণবঙ্গে এক থেকে তিন অক্টোবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে এক থেকে চার অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টিপাত কিছু জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। নিম্নচাপের সিস্টেমের মুভমেন্ট খুবই স্লোলি ফলে এই পরিস্থিতিতে তিন থেকে চার দিন কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ২২ শতাংশ ঘাটতি চলছে বর্ষার এবং উত্তরবঙ্গের জন্য স্বাভাবিক চলছে এখন বৃষ্টিপাত।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ