ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে অফিস থেকে রাস্তায় সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরু। ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ। হঠাৎ করেই কেঁপে উঠল পাখা, বাতিস্তম্ভ। নড়ে উঠল ভূমি। আতঙ্কিত মানুষ হুড়মুড় করে বেরিয়ে পড়ল অফিস থেকে। বাড়িতে যারা ছিল, বেরিয়ে এল বাড়ি ছেড়ে। নেপালের ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতের একাধিক অংশে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। ভয়ে মানুষ ছুটছেন। 

মঙ্গলবার জোরালো ভূমিকম্প অনুভূত হয় দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের একাংশে। ৫৪ মিনিটে চারবার কেঁপে ওঠে নেপাল।  যার জেরে কেঁপে ওঠে উত্তর ভারতের একাধিক অংশে।

মঙ্গলবার প্রথম ভূমিকম্প হয় দুপুর ২.৪০ মিনিটে। রিখটর স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩। দ্বিতীয় ভূমিকম্প হয় মঙ্গলবার দুপুর ৩.৬ মিনিটে। রিখটর স্কেলে তার মাত্রা ৬.৩। মাটি থেকে গভীরতা ৫কিমি। কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিমি দূরে। এরপরেও আফটার শক এখনও চলছে নেপালে।   

প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্প হওয়ায় উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে বেশি কম্পন অনুভূত হয়েছে। দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর এবং আমরোহাতে, উত্তরাখণ্ডের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য,রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ। রাত ১১.২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর