Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০৩০ সালের বিশ্বকাপ হবে তিন মহাদেশের ৬ দেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনে অভিনব উদ্যোগ নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তিনটি মহাদেশের ছয়টি দেশে বসবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসর। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফার নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় বসবে ২০৩০ সালের বিশ্বকাপের আসর। মরক্কো, স্পেন, পর্তুগালের পাশাপাশি তিনটি ম্যাচের আয়োজন হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।

১৯৩০ সালে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবলের আসর। আগামী ২০৩০ সালে বিশ্বের সেরা ফুটবল আসরের শততম বর্ষ পূর্ণ হচ্ছে। প্রথমবার উরুগুয়ের রাজধানী মন্টেভিউতে বসেছিল আসর। আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। তাই শতবর্ষে নিজেদের ঘরের মাঠেই প্রথম ম্যাচৃটি খেলবে উরুগুয়ে। প্রথমবারের রানার্স তথা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনাও ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দক্ষিণ আমেরিকার আর এক দেশ প্যারাগুয়েকেও একই সুযোগ দেওয়া হচ্ছে। আগামী বছর ফিফা কংগ্রেসেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিশ্বের অর্ধেকাংশজুড়ে বিশ্বকাপ আয়োজনের মতো অভিনব উদ্যোগের কারণ হিসেবে ফিফা সভাপতি বলেছেন, ‘বিভাজিত পৃথিবীতে ফিফা ও ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করছে। তাই বিশ্বকাপের শতবর্ষে আমরা এক নজির গড়তে চাইছি। অতীতে যা হয়নি, তাই হবে।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজনের দায়িত্ব দেওয়া হবে ওশেনিয়া ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনস্ত দেশগুলিকে। সেক্ষেত্রে সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি