শাহি রিপোর্ট তলব, নজরে কলকাতায় ভাগবতের নিরাপত্তা

অমিত শাহের মন্ত্রক থেকে তলব করা রিপোর্টে মূলত জানতে চাওয়া হয়েছিল, ভাগবতের নিরাপত্তাজনিত কোনও সমস্যা ওই দিন দেখা দিয়েছিল কিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কয়েক জন ‘ভিভিআইপি’র নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Central Home Minister) সর্বদা সজাগ, তাঁদের এক জন হলেন সঙ্ঘপ্রধান(RSS Chief) মোহন ভাগবত(Mohon Bhagawat)। গত মঙ্গলবার রাতে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)-সহ তৃণমূলের শীর্ষনেতাদের নয়াদিল্লির কৃষি ভবন থেকে আটক করে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখার্জিনগর থানায়। সেই খবর ছড়িয়ে পড়ায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল তৃণমূলের বিক্ষোভ। ঘটনাচক্রে, ওই দিন রাতে উত্তর কলকাতায়(Kolkata) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) দফতর কেশব ভবনে(Keshab Bhawan) ছিলেন সঙ্ঘপ্রধান ভাগবত। অভিষেক-সহ তৃণমূল নেতৃত্বের ‘হেনস্থা’র প্রতিবাদে স্থানীয় তৃণমূল কর্মীরা কেশব ভবনের সামনে জড়ো হন। দিল্লিতে নেতাদের হেনস্থা ও আটক করার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। দ্রুত স্থানীয় পুলিশ-প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভরত তৃণমূল কর্মীদের। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেই ঘটনা নিয়ে সেদিন রাতেই বিশেষ রিপোর্ট তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

মঙ্গলবার কেশব ভবনের সামনে তৃণমূলের কর্মীসমর্থকদের বিক্ষোভের খবর কলকাতায় কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মারফত পৌঁছে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তারপরেই কয়েক জন গোয়েন্দা আধিকারিককে পাঠানো হয় কেশব ভবনে। সেখানে গিয়ে তাঁরা পরিস্থিতি প্রসঙ্গে অবগত হন। কেশব ভবনের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের সঙ্গে যেমন কথা হয়, তেমনই ঘটনা প্রসঙ্গে পূর্ণাঙ্গ বিবরণ জানতে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। এর পর দ্রুত বিষয়টি ফোনেই দিল্লিকে জানানো হয়। তারপরে রাতেই ওই ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠাতে বলা হয় কলকাতায় কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। তাঁরাও সেই মতো রিপোর্ট পাঠিয়ে দেন। তবে ওই রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনও পদক্ষেপ করা হবে কিনা সে বিষয়ে কলকাতার বিভাগকে কিছু জানানো হয়নি। রিপোর্টে মূলত জানতে চাওয়া হয়েছিল, ভাগবতের নিরাপত্তাজনিত কোনও সমস্যা ওই দিন দেখা দিয়েছিল কিনা!

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর