বিশ্বকাপে প্রথম শতরানের রেকর্ড গড়লেন ডেভন কনওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি বিশ্বকাপে প্রথম শতরান করার নজির গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। বৃহস্পতিবার মোতেরা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮৩ বলেই শতরান স্পর্শ করেন কিউই ব্যাটার। আর তাঁর শতরান সাজানো ছিল ১৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে।

টসে জিতে এদিন প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। জো রুট আর জস বাটলারের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিউইদের পক্ষে মাট হেনরি ৪৮ রানে তিন উইকেট নেন। জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার উইল ইয়ং (১ বলে ০)। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এর পরেই রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেন ডেভন কনওয়ে। রুদ্রমূর্তি ধারণ করে  ক্রিকস ওকস-মার্ক উডদের নিয়ে ছেলেখেলা করেন। মাত্র ৩৬ বলে আটটি চার ও একটি ছক্কার সাহায্যে একদিনের ম্যাচে নিজের পঞ্চম অর্ধ শতরান পূর্ণ করেন কনওয়ে। অর্ধ শতরানের পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন। সিঙ্গল নিয়ে ৮৩ বলে একদিনের ক্রিকেটে চতুর্থ শতরান করেন তিনি। চারের ফুলঝুড়ি ছোটান। কনওয়ের রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে যান ইংলিশ বোলাররাও।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন