Loading live market data...
Loading active stocks...
Connecting...

গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা, লুটপাটের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতি হামলা। লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে সোনার চেন সহ তাঁত কাপড়ের গাট লুটপাট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যবসায়ী বাইরে বেরিয়ে আসতেই শূন্যে দু রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা(Shantipur P.S.) এলাকার ৫ নম্বর ওয়ার্ডের(5 No ward) সর্বনন্দিন পাড়া এলাকার। অভিযোগকারী তাঁত ব্যবসায়ী কেনারাম রক্ষীর অভিযোগ, শনিবার রাত ২:৩০ নাগাদ স্ত্রীকে নিয়ে তাঁতের শাড়ি গোছ করছিলেন সকালে হাটে যাবে বলে।

হঠাৎই বাড়ির বাইরে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শুনতে পান তিনি, এরপর বাড়ির কাঁচের জানালা সহ দরজা ভাঙ্গার আওয়াজ পান। অভিযোগ ক্ষণিকের মধ্যেই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে, এরপর ব্যবসায়ীর স্ত্রীর গলা থেকে একটি সোনার চেন(Gold Chain) ছিনিয়ে নেয়, পাশাপাশি খাটের উপরে রাখা বেশ কয়েক হাজার টাকার মূল্যের কাপড়ের গাঁট লুট করে করে দুষ্কৃতীরা। পরিবার চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে আসার আগে শূন্যে দু রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতির দল। যদিও শনিবার সকালে ব্যবসায়ীর বাড়িতে যান ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস।

এরপর গোটা ঘটনার জানা চেষ্টা করেন। অন্যদিকে, ব্যবসায়ী কিনারাম রক্ষীর দাবি, ওই দুষ্কৃতির মধ্যে দুজনকে চিনতে পেরেছেন তিনি। তবে পরিকল্পনামাফিক তার বাড়িতে এই ধরনের হামলা বলে অভিযোগ তার। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি এই দুষ্কৃতী হামলার ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর