অর্থনীতিতে নোবেল জিতলেন ক্লডিয়া গোল্ডিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহিলাদের শ্রম উন্নয়নে বিশেষ দিশা দেখিয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেল জিতলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। সোমবার রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে তাঁর নাম ঘোষণা করা হয়। গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে ব্যাঙ্ক ও আর্থিক সংকটের উপর গবেষণা’-র জন্য যৌথভাবে অর্থনীতির নোবেল পুরস্কার জিতেছিলেন বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ-কে। উল্লেখ্য, ১৯৬৯ সালে সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্ক বিজ্ঞানী আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করেছিল। এদিন অর্থনীতিতে নোবেল জয়ীর নাম প্রকাশের সঙ্গে সঙ্গেই শেষ হলো এ বছরের নোবেল জয়ীদের নাম ঘোষণা।   

গত ৩ অক্টোবর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চলতি বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমদিন চিকি‍ৎসা বিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এমআরএনএ টিকা তৈরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল দেওয়া হয়েছিল ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েসম্যানকে। মঙ্গলবার পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালনের জন্য  নোবেল দেওয়া হয় অ্যালেইন অ্যাস্পেক্ট, জন এফ. ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গারকে।

বুধবার ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। ন্যানো প্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় অ্যালেক্সি ইয়াকিমভ, লুই ব্রুস ও মুঙ্গি বাওয়েন্ডিকে। যদিও নোবেল কমিটির পক্ষ থেকে নাম প্রকাশের আগেই পুরস্কার প্রাপকদের নাম ফাঁস করে দেয় একটি সংবাদমাধ্যম। বৃহস্পতিবার ঘোষণা করা হয় সাহিত্যে নোবেলজয়ীর নাম। নিজের সাহিত্যে সমাজের পিছিয়ে পড়া অংশের বক্তব্য তুলে ধরার জন্য সাহিত্যে নোবেল পেয়েছিলেন নরওয়ের কথা সাহিত্যিক জন ফসে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার পান ইরানের মানবাধিকার কর্মী ও মহিলাদের আন্দোলনের দাবিতে লড়াই করা ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদিকে। ইরানি মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানাতে গিয়ে ৩১ বছর জেলের সাজা পেতে হয়েছে তাঁকে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়