দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজোর নৈবেদ্যের জোগাড় করেন পুরুষেরা

নিজস্ব প্রতিনিধি,মালদা:মালদা জেলাতে আদি কংসবণিক সম্প্রদায়ের  দুর্গামন্দির ৩০০ বছরের পুরনো। এই সম্প্রদায়ের দুর্গাপুজো আজও হয় নিষ্ঠার সঙ্গে। মালদার ইংরেজবাজার(Englishbazar) শহরের ১২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি মোড়েই রয়েছে আদি কংসবনিক সম্প্রদায়ের প্রাচীন এই দুর্গা মন্দিরটি। কথিত আছে, দেবী মাতার পুজোর নৈবেদ্যের জোগাড় শুধুমাত্র পুরুষরা করেন।

এখানকার পুজোতে মা দুর্গাকে লুচি ও নিরামিষ ভোগ ফলমূল সহ নিবেদন করা হয়। এখানে মহিলারা পুজোতে আনন্দ উৎসব সবই করেন। কিন্তু দেবী মায়ের নৈবিদ্যের জোগাড় মহিলারা করতে পারেন না। আর সবশেষে দশমীর দিন মাচা করে দেবী দুর্গাকে ঘাড়ে নিয়ে কংসবণিক সম্প্রদায়ের সদস্যরা নিয়ে যান মহানন্দা নদীর(Mahananda River) নিমতলা ঘাটে। সেখানেই নৌকা করে দেবী দুর্গাকে ঘুরিয়েই বিসর্জন দেওয়া হয়। যুগ যুগ ধরে এই নিয়ম নিষ্ঠার সঙ্গেই আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপূজা হয়ে আসছে।

কংসবনিক সম্প্রদায়ের মন্দিরে ঢুকলেই দেখা যাবে অন্তত ৩২ রকমের দেব দেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। আর কয়েকদিন পরেই মহালয়া। তাই এখন চূড়ান্ত ব্যস্ততা এই আদি কংসবণিক সম্প্রদায়ের দুর্গাপুজোয়। হালকার পুজোতে শুধু মালদা জেলা নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পুজোর কদিন মিলিত হন। এমনকি যারা ভিন রাজ্য বা ভিন দেশেও থাকেন, তারাও পুজোর কদিন ছুটে আসেন কংসবণিক সম্প্রদায়ের পুজোমণ্ডপে। 

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ