লাদাখে তুষারঝড়ে মৃত্যু ১ সেনাকর্মীর, নিখোঁজ ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাদাখের মাউন্ট কুনের কাছে ভয়াবহ তুষারঝড়। একেবারে সেনা প্রশিক্ষণ স্কুলেই এই ঘটনা ঘটেছে। এই তুষারঝড়ের বলি এক সেনা জওয়ান। তুষার চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। নিখোঁজ তিন সেনা। তাঁদের খোঁজ চলছে। উদ্ধারকাজ অব্যহত।  

জানা গিয়েছে, লাদাখের মাউন্ট কুনের কাছে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র হাই আলটিটিউট ওয়ারফেয়ার স্কুল রয়েছে। এছাড়া আর্মি অ্যাডভেঞ্চার উইং রয়েছে। সেখানে জওয়ানদের রুটিনমাফিক প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার ৪০ জন জওয়ান সেখানে ছিলেন।  রোজকার মতই প্রশিক্ষণ চলছিল।  তখনই তুষারধস নামে। বরফের চাই পাহাড় গড়িয়ে নামতে শুরু করে। তারই কবলে পড়েন ৪০ সেনা জওয়ান। বাকিরা সরে গেলেও চারজন সরতে পারেননি। একজনের মৃত্যু হয়। বাকি তিনজনের সন্ধান মেলেনি।

সেনার তরফে জানানো হয়েছে, মাউন্ট কুন এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। প্রবল তুষারপাতের ফলে পুরু বরফের স্তর জমেছে। তা সত্ত্বেও উদ্ধারকাজ অব্যহত রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে লোনাক হ্রদ ফেটে ২৩ সেনা জওয়ান নিখোঁজ হয়। পরে বেশ কয়েক জনের দেহ উদ্ধার করা হয়েছে। হিমালয়ের পাদদেশ-সংলগ্ন রাজ্যগুলিতে এই বিপর্যয় ক্রমাগত চলছেই। আবার এই তুষারঝড়ে খানিক উদ্বেগ বাড়ল।  

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক