আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসৌজন্য! মুখ্যমন্ত্রীর উপহার ফেরত পাঠালেন বিজেপি বিধায়করা

নিজস্ব প্রতিনিধিঃ সৌজন্যের রাজনীতি কাকে বলে তা হয়তো ভুলতে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের শাড়ি ফিরিয়ে দিয়ে সেই প্রমাণই দিল বিজেপি। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী পুজোর উপহার হিসেবে শাড়ি পাঠিয়েছিলেন বিধানসভায়। বিরোধী রাজনৈতিক দল বিজেপির মহিলা বিধায়কদের জন্যও শাড়ি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই উপহারই ফেরত পাঠাল বিজেপির পরিষদীয় দল।

গত সপ্তাহে তৃণমূলের মহিলা বিধায়কদের জন্য আসা উপহার সকলকে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি বিজেপি বিধায়কদের জন্য আসা উপহারগুলি বিরোধী দলের ঘরে পৌঁছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা দিয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম।  সেই উপহার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে ফেরত আসে  সরকারি মুখ্য সচেতকের দফতরে।

সৌজন্যের রাজনীতির উদাহরণ হিসেবে বারবারই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে। সামনেই দুর্গাপুজো। তাই উপহার হিসেবে শুধু তৃণমূলের জন্য নয়, বিজেপির জন্যও উপহার পাঠান মুখ্যমন্ত্রী। সেই মর্যাদা বিজেপি দিতে পারেনা বলেই অভিমত রাজনৈতিক মহলের।  এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এটা আমাদের সৌজন্যের সংস্কৃতি। বিরোধীরা তা জানেন না। কী বলার আছে!’’

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ