টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিশ্বকাপে আজ মঙ্গলবার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে খানিকটা হলেও কোণঠাসা জস বাটলার বাহিনী। অন্যদিকে প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছিল টাইগাররা। ফলে মানসিকভাবে খানিকটা এগিয়ে থেকেই মাঠে নামবেন লিটন  দাস-মেহেদি হাসান মিরাজরা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

২০১১, ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে পরস্পর মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও বাংলাদেশ। প্রথম দু’বার ইংল্যান্ডকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। যদিও গতবার বাটলারদের কাছে হারতে হয়েছিল। তবে একদিনের ম্যাচের পরিসংখ্যানে টাইগারদের চেয়ে আনেকটাই এগিয়ে বাংলাদেশ। মোট ২৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। বাংলাদেশ জয় পেয়েছে ৫ ম্যাচে। তবে পরিসংখ্যান ভুলে বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্যাচে জয় তুলে নেওয়াই যে তাঁদের লক্ষ্য তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কী ঘটেছে তা ভুলেই মঙ্গলবার মাঠে নামবে ছেলেরা। আমরা সব প্রতিপক্ষকেই সমান সম্মান করি।’

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের  প্রথম একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে স্পিনার মাহেদী হাসানকে। আজকের ম্যাচে দু’দলের হয়ে কারা মাঠে নামছেন তা জেনে নেওয়া যাক-

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

 

 

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…