আফগান বধের লক্ষ্য নিয়ে আজ নামছেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল ভারত। আজ বুধবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। আগামী শনিবার আমদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ‘হাই ভোল্টেজ’ ম্যাচে নামার আগে আজকের ম্যাচে জয় নিশ্চিত করতেই ঝাঁপাবে রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ধারে-ভারে আফগানদের চেয়ে বহুলাংশে এগিয়ে থাকলেও মহম্মদ নবি-মুজিব উর রহমান-রশিদ খানদের মতো বোলাররা যে যে কোনও মুহুর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন তা জানেন রোহিতরা। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে না টিম ইন্ডিয়া।

চার বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানদের মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে ১১ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও পুরনো পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে চান না রোহিতরা। অসুস্থ থাকার কারণে আজকের ম্যাচে নেই শুভমন গিল। আগের ম্যাচে রান না পেলেও আফগানদের বিরুদ্ধে প্রথম একাদশে থাকছেন ঈশান কিশন। তবে রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়তে পারেন। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন মহম্মদ শামি। আফগানদের নাস্তানাবুদ করতে স্পিনার নয়, পেসারদের উপরেই ভরসা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আজদের ম্যাচে যুযুধান দুই শিবিরের সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকতে পারে জেনে নেওয়া যাক-

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশন, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও কুলদীপ যাদব।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, মহম্মদ নবি, রহমত শাহ, নাজিবুল্লাহ জারদান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, রশিদ খান, ফজলহক ফারুখি ও  নাভিনউল হক।

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার