Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুই লক্ষ্য নিয়ে আজ মহারণে মুখোমুখি রোহিত-বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অপেক্ষার অবসান। দেবীপক্ষের সূচনাতেই আজ শনিবার মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই লক্ষ্য নিয়ে মাঠে নামছে যুযুধান দুই শিবির। ভারতের লক্ষ্য বিশ্বকাপে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবধান ৮-০ করা। আর পাকিস্তানের লক্ষ্য, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় না পাওয়ার লজ্জাজনক ইতিহাস মেটানো।

চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা ও বাবর আজমরা প্রথম দুই ম্যাচে অনায়াসে জয় পেয়েছে। ভারত হারিয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে। আর পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। ফলে দু’পক্ষই টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে এদিন মাঠে নামবে।  পরিসংখ্যান অবশ্য বাবর আজমদের তুলনায় রোহিতদের আনেকটাই এগিয়ে রাখছে। ৫০ ওভারের বিশ্বকাপের মঞ্চে ১৯৯২ সালে দু’দলের মধ্যে শুরু হয়েছিল। সাতবার পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সাতবারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা-বাবর আজমরা। ওই ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছিল ব্লু ব্রিগেড। আজকের ‘মাদার অফ অল ব্যাটল’-এ টস জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ফ্লাড লাইটে পিচ অন্য রকম আচরণ করে। দুদিন সন্ধ্যার দিকে শিশিরও পড়ছে। ফলে শেষের দিকে যারা বল করবে তাদের খানিকটা সমস্যায় পড়তে হবে। এখনও দু’দলের পক্ষ থেকে প্রথম একাদশ ঘোষণা করা হয়নি। টস জেতার পরেই প্রথম একাদশ ঘোষিত হতে পারে। এখন দেখার নরেন্দ্র মোদির নামাঙ্কিত স্টেডিয়ামে রাজত্ব করবে টিম ইন্ডিয়া? নাকি নতুন ইতিহাস গড়বে পাক দল? ভারত-পাক মহারণের অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া।

 

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়