সাতসকালে দোকানে বিস্ফোরণ, ছিটকে পড়লেন দম্পতি

দোকান মালিকের দাবি, দোকান তুলে দিয়ে সেখানে ফ্ল্যাট তোলার চেষ্টা চালাচ্ছেন এক দোকানদার। কিন্তু ওই দম্পতি সেখান থেকে সরে যেতে চাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যান্য দিনের মতো সোমবার ভোররাতে পরোটার দোকান খুলতে যান সুজয় মণ্ডল এবং তাঁর স্ত্রী টুকটুকি। সেই সময় আচমকা বিস্ফোরণ। তীব্রতায় প্রায় ছিটকে পড়েন দুজনে। বিস্ফোরণে শব্দে ঘুমঘোর কাটিয়ে কোনওক্রমে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার সোনারপুরের(Sonarpur) কাছে থাকা গঙ্গা জোয়ারা মোড়ের(Ganga Joyara More) একটি দোকান। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কৌটো বোমা বিস্ফোরণ(Blast in Shop) হয়েছে। কৌটো বোমাটি কোথা থেকে এল, তা নিয়েই এখন তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। দোকান মালিকের দাবি, দোকান তুলে দিয়ে সেখানে ফ্ল্যাট তোলার চেষ্টা চালাচ্ছেন এক দোকানদার। কিন্তু ওই দম্পতি সেখান থেকে সরে যেতে চাননি। পুলিশ এই বিষয়টিও খতিয়ে দেখছে।

জানা গিয়েছে, সোনারপুরের কাছে থাকা গঙ্গা জোয়ারা মোড়ে চা-পরোটার দোকান চালান সুজয় মণ্ডল ও তাঁর স্ত্রী টুকটুকি মণ্ডল। অনান্য দিনের মতোই তাঁরা এদিন দোকান খুলতে যান সাতসকালেই। কিন্তু দোকান খোলার সময়েই ঘটে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের তীব্রতায় বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়েন ওই দম্পতি। এলাকার মানুষজন বিস্ফোরণের শব্দে ছুটে এসে দেখেন দোকান ভেঙে পড়েছে। তাঁরাই আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহও করেছেন। প্রাথমিক ভাবে তাঁদের সন্দেহ দোকানে কৌটো বোমা বিস্ফোরণ হয়েছে। কেউ সেই বোমা বাইরে থেকে ছুঁড়েছে নাকি তা আগে ত্থেকেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের একাংশের অবশ্য অভিযোগ, দোকানে বোমা রাখা ছিল। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। 

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩