সমলিঙ্গের বিয়ে নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাল সঙ্ঘ

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: সমলিঙ্গের বিয়ে নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি ছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। সমলিঙ্গে বিয়েকে আইনি স্বীকৃতি দিলে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হয়ে পড়বে বলে দাবি করেছিল আরএসএসের মহিলা শাখা রাষ্ট্র সেবিকা সমিতির সামাজিক সংগঠন সংবর্ধিনী ন্যাস। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতির আর্জি খারিজ করে দিয়েছে। আর শীর্ষ আদালতের ওই রায়কে স্বাগত জানিয়েছে আরএসএস।

রায় ঘোষণার পরে সঙ্ঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেকর সাংবাদিকদের বলেন, ‘সমলিঙ্গের বিয়ে নিয়ে দেশের শীর্ষ আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদীয় প্রথা এ সংক্রান্ত বহু সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট সক্ষম। সংসদই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারে।’

এদিন সকালে সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে দায়ের মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, ‘বিবাহ কখনই মৌলিক অধিকার হতে পারে না। সমকামীদের বিয়েকে স্বীকৃতি দেওয়া হবে কিনা, তা ঠিক করার ভার আইনসভার। বিশেষ বিবাহ আইনে সংশোধন করা হবে কিনা, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইনসভা। আর আইনসভা কীভাবে কাজ করবে, সে বিষয়ে কোনও নির্দেশ দিতে পারে না আদালত।’ বিয়ের আইনি স্বীকৃতি না দিলেও সমলিঙ্গ সম্পর্ককে স্বীকার করেছে শীর্ষ আদালত। এই সম্পর্কে যাঁরা থাকেন, তাঁদের অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন