দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৪৬ রানের টার্গেট দিল ডাচরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: শুরুতে জোর ধাক্কা খেলেও শেষের দিকের ব্যাটারদের বুক চিতিয়ে লড়াইয়ের ফলে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (অপরাজিত ৭৮) চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলল ডাচরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও কাগিসো রাবাডা দুটি করে উইকেট নিয়েছেন।

মঙ্গলবার ধর্মশালায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দু’ঘন্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। ফলে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪৩ ওভারের করা হয়। টসে জিতে প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুটা মোটেও ভাল হয়নি ডাচদের। সপ্তম ওভারের প্রথম বলে বিক্রমজি‍ৎ সিংকে (২) ফেরান রাবাডা। পরের ওভারে ম্যাক্স ও ডাওডকে (১৮)  সাজঘরের পথ ধরান মার্কো জানসেন। ১১তম ওভারে বাস ডি লিডিকে (২) আউট করেন রাবাডা। খানিকবাদে কলিন আকারম্যানও (১২) সাজঘরে ফেরেন। ৫০ রানে চার উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে নেদারল্যান্ডস। এর পরে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান ডাচ ব্যাটাররা। এস এঙ্গেলব্রেচট (১৯), তেজা নিদামানারু (২০) খানিকটা লড়াই করেন। লোগান ভ্যাক বিক (১০) ফিরে যাওয়ার পরে ব্যাট হাতে একা কুম্ভ হয়ে ডাচ দুর্গ সামলানোর চেষ্টা শুরু করেন স্কট এডওয়ার্ডস। অষ্টম  উইকেটে স্কট ও রোয়েলফ ভ্যান ডার মারউই প্রোটিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

কাগিসো রাবাডা-মার্কো জানসেনদের বিষাক্ত বোলিংকে সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজনে। জুটি বেঁধে ৬৪ রান যোগ করেন। ৪০তম ওভারে এসে মারউইকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন এনগিডি। ৯ নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী রূপ ধারণ করেন আরিয়ান দত্ত। তিন ছক্কার সাহায্যে মাত্র ৯ বলে ২৩ রান করে দলকে আড়াইশোর কাছাকাছি পৌঁছে দেন তিনি। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৬৯ বলে ৭৮ রানের এক ঝকঝকে ইনিংস খেলেছেন।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো