আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মলদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লিটন দাস-সাকিব আল হাসানরা যখন বিশ্বকাপে একের পর এক লজ্জার হার উপহার দিচ্ছেন দেশকে, তখন ১০ জনে খেলে মলদ্বীপের মতো দলকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে পৌঁছল বাংলাদেশের ফুটবলাররা। দ্বিতীয় পর্বে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিরুদ্ধে।

মঙ্গলবার বসুন্ধরা কিংস এরিনায় বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডের অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মলদ্বীপ। প্রথম লেগে দুই দলের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন মলদ্বীপের খেলোয়াড়রা। দুই মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরিও করেছিলেন। কিন্তু গোল করতে পারেননি। উল্টে ১১ মিনিটে আক্রমণে গিয়ে গোল আদায় করে নেয় বাংলাদেশ। বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে জোরালো শট নিয়ে মলদ্বীপের জাল কাঁপিয়ে দেন রাকিব। পিছিয়ে পড়ার দুই মিনিট পর আত্মঘাতী গোল খেতে বসেছিল বাংলাদেশ। মলদ্বীপের হামজা মোহাম্মদের কর্নার ঠেকাতে গিয়ে সাদ উদ্দিন নিজেদের জালেই বল পাঠিয়ে দিয়েছিলেন। শেষ মুহুর্তে ঝাঁপিয়ে গোল আটকান গোলরক্ষক মিতুল মারমা। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মলদ্বীপ। হামাজ মোহাম্মদের কর্নার থেকে আইসাম ইব্রাহিম হেডে গোল করেন। প্রথমার্ধ ১-১ গোলেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে সাদ উদ্দিনের ক্রস ঘুষি মেরে বিপন্মুক্ত করার চেষ্টা করেন মলদ্বীপের গোলরক্ষক। সেই বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চলে আসে ফাহিমের কাছে। সুবর্ণ সুযোগ নষ্ট করেননি ফাহিম।  ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান সোহেল রানা। ফলে ১০ জনের দল হয়ে যায় বাংলাদেশ। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মলদ্বীপের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের চার মিনিটে লালকার্ড দেখেন মলদ্বীপের আহনাফ রশিদ। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই মাঠ ছাড়েন জামাল ভুঁইয়ারা।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ