দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে লুট করল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: প্রহরায় থাকা দুই সিভিক ভলেন্টিয়ারের হাত-পা বেঁধে মারধর করে বাগানে ফেলে রেখে আমডাঙার দারিয়াপুর বাজারে সোনার দোকানে ভয়াবহ লুটপাট চালালো দুষ্কৃতীরা। ১০ লক্ষ টাকার বেশির গয়না উধাও। সোনার দোকানে(Gold Shop) ভাঙচুর করে তার ভেতরে ঢুকে লুট করে সাত থেকে দশ জনের একটি ডাকাত দল । এমনকি ডাকাতির সময় দুষ্কৃতীরা এলাকায় লোডশেডিং করে দেয় বলে অভিযোগ।

রাত আড়াইটা থেকে এক ঘন্টা ধরে লুটপাট চালায় তারা। সোনার দোকানের পাশাপাশি স্থানীয় একটি অঙ্গনওয়ারী কেন্দ্রেও ভাঙচুর চালায় এই ডাকাত দল। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। দুজন সিভিক পুলিশকে গামছা দিয়ে পাশের বাগানে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। ডাকাতির ঘটনার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ।

তবে ঘটনার জেরে দারিয়াপুর বাজারে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এত বড় ডাকাতির ঘটনায় এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট ভীত ও সন্ত্রস্ত। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকেও চাল ডাল এগুলি সরানোর চেষ্টা করে ওই ডাকাত দল। তবে ভাঙচুর করলেও সেখান থেকে কোন জিনিসই নিয়ে যেতে সমর্থ্য হয়নি। সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার(Amdanga P.S.) পুলিশ। এই দুষ্কৃতীরা বহিরাগত না এলাকার আশেপাশের তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল