দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে অঘটন নেদারল্যান্ডসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: চলতি বিশ্বকাপ কী শেষ পর্যন্ত অঘটনের বিশ্বকাপ হতে চলেছে? গত রবিবার বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। আর মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। ডাচদের বোলিংয়ের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ল প্রোটিয়ার ব্যাটিং লাইন আপ। খানিকটা লড়াই করলেন ডেভিড মিলার ও কেশব মহারাজ। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ২০৭ রানে গুটিয়ে গেল টেম্বা বাভুমাদের ইনিংস।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ২৪৫ রান তুলেছিল নেদারল্যান্ডস। জয়ের জন্য ২৪৬ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার।  শুরুটা খুব একটা খারাপ করেননি দুই প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি’কক। দেখে শুনেই সামাল দিচ্ছিলেন আরিয়ান দত্ত-কলিন অ্যাকারম্যানদের। কিন্তু অষ্টম ওভারে বিপত্তি। দুরন্ত ফর্মে থাকা ডি’কককে (২০) ফেরান অ্যাকারম্যান। দলীয় স্কোর বোর্ডে তিন রান যোগ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমাকে (১৬) ফেরান ভ্যান ডার মারউই। সাত বলের মাথায় প্রোটিয়ার হিটম্যান আইডেন মার্করামকে (১) সাজঘরের পথ দেখান পল ভ্যান মেকেরেন। পরের ওভারে ফিরে যান রাসি ভ্যান ডার ডুসেন (৪)। মাত্র ৪৪ রানে চার ব্যাটার সাজঘরে ফেরায় প্রচণ্ড চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

জয়ের গন্ধ পেয়ে প্রোটিয়াদের হারাতে সর্বশক্তি উজাড় করে দেন মেকেরেন-মারউইরা। উল্টোদিকে প্রতিরোধ গড়ার চেষ্টা চালান হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলাররা। পঞ্চম উইকেটে দুজনে ৪৫ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে বল করতে এসে সেই প্রতিরোধ ভেঙে দেন লোগান ভ্যান বিক। ক্লাসেনকে (২৮) ফিরিয়ে প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা দেন। এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করান মিলার ও মার্কো জানসেন। ২৫তম ওভারে বল করতে এসে জানসেনকে (৯) ফিরিয়ে দেন পল ভ্যান বিক। ২২ রান করেন গেরাল্ড কোয়ে‍ৎজ।  দুরন্ত ছন্দে থাকা ডেভিড মিলার (৪৩) ফিরিয়ে ফের ব্রেক থ্রু এনে দেন বিক। শেষের দিকে কেশব মহারাজ একটা লড়াই চালিয়েছিলেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি। শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ৩৭ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেলে আউট হতেই ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো