মেসির জোড়া গোলে পেরুর বিরুদ্ধে জয় পেল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ থাকলে যে তিনিই মাঠের রাজা, ফের একবার তা বুঝিয়ে দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে মঙ্গলবার রাতে মাঠে নেমেই পায়ের জাদু দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। আর তাঁর পায়ের জাদুতেই বিশ্বকাপের বাছাই পর্বে নীল-সাদা জার্সিধারীদের কাছে কুপোকাত হল পেরু। ২-০ গোলে হেরে গেল। আর্জেন্টিনার হয়ে দুটি গোলই করেছেন লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে একাই দেশকে ৩৬ বছর বাদে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলেও দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু সম্প্রতি চোটের কারণে অনেকটাই নিষ্প্রভ দেখাচ্ছিল ফুটবলের রাজপুত্রকে। কিন্তু মঙ্গলবার রাতে ফের চেনা ছন্দে দেখা গেল মেসিকে। চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছিলেন। আর শুরু থেকেই মাঠ দাপিয়ে খেলতে থাকেন। অধিনায়ককে শুরু থেকে পেয়ে উজ্জীবিত হয়ে পড়েছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রাও। ম্যাচের ৩২ মিনিটে নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে শটে পেরুর জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মেসি। ৪২ মিনিটে আক্রমণে উঠেছিলেন পেরুর খেলোয়াড়রা। কিন্তু পেরুর এক খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে যায় আর্জেন্টিনা। প্রতি আক্রমণ শানায় নীল-সাদা জার্সিধারীরা। এনজো ফার্নান্ডেজের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে গোলশোধের জন্য ঝাঁপিয়েছিল পেরু। বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে হানাও দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ করতে পারেননি। তবে বল দখল এবং প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিলেন আলবেসিলেস্তেরা। এদিন পেরুকে হারানোর সুবাদে বিশ্বকাপের বাছাই পর্বে কনমেবল অঞ্চলের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখলেন মেসিরা। টানা চারটি ম্যাচেই জয় পেলেন। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে পেরু।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো