চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিল না মেটানোর জন্য হার্ট অ্যাটার্কের অভিনয়, গ্রেফতার প্রতারক

নিজস্ব প্রতিনিধিঃ পুজো আসছে। এই সময়ে সকলেই প্রায় মণ্ডপ পরিদর্শনের সঙ্গে সঙ্গে রেস্তরাঁয় গিয়ে খাওয়া দাওয়া সারবেন। বিল দেখে অনেকের চক্ষু চড়কগাছ হবে। তবে বিল না মেটানোর জন্য হার্ট অ্যাটার্কের ‘অভিনয়’ বোধহয় চরম কৃপণ ব্যক্তিও করেননা। এবার তেমনটাই ঘটেছে। স্পেনের ব্লাঙ্কা অঞ্চলে একটি রেস্তরাঁয় বিল না মেটানোর জন্য হার্ট অ্যাটার্কের অভিনয় করে কুখ্যাত হয়ে উঠেছেন ব্যক্তি। অবশ্য পুলিশের জালে গ্রেফতারও হয়েছেন।  

জানা গিয়েছে স্পেনের এক রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বিল মেটাননি ব্যক্তি। উপরন্তু হার্ট অ্যাটার্কের অভিনয় করেন। পরে অবশ্য  বিল না মেটানোর জন্য হার্ট অ্যাটাকের কথা স্বীকার করেন ব্যক্তি।  ৫০বছর বয়সী এই ব্যক্তির ছবি প্রায়  ওই অঞ্চলের সমস্ত রেস্তোঁরাগুলিতে সতর্কতার জন্য দিয়ে দেওয়া হয়। তিনি প্রায় ২০টির বেশি রেস্তোরাঁয় বিল না মেটানোর জন্য এই অভিনয় করেছিলেন। গত মাসে ধরা পড়ে যান।

গত মাসে একটি হোটেলের রেস্তরাঁয় গিয়েছিলেন। রেস্তরাঁর কর্মীরা  $37 বিল পেশ করেন। কর্মীরা চলে যেতেই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে থামানো হয়। অভিযুক্ত তখন হোটেল রুম থেকে টাকা আনতে যাচ্ছেন বলে দাবি করেন। রেস্তরাঁর কর্মীরা তাঁকে যেতে দেয়নি। সেই মুহূর্তে তিনি হার্ট অ্যাটাকের নাটক শুরু করেন।

রেস্তোরাঁর ম্যানেজার জানিয়েছেন, “এটি খুব নাটকীয় ছিল। তিনি অজ্ঞান হওয়ার অভিনয় করেছিলেন। মেঝেতে পড়ে গিয়েছিলেন।  আমরা ওঁর ছবি আশেপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি যাতে আর কেউ না ঠকে। রেস্তোরাঁর কর্মীদের একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। তাঁরা অ্যাম্বুলেন্স না ডেকে পুলিশকে জানান। পুলিশ অ্যালিক্যান্টের অন্যান্য রেস্তোরাঁয় গিয়ে জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তিকে শেষে গ্রেফতার করে”।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ