ভারতে বসবাসকারী নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ কানাডার

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: নয়াদিল্লি থেকে ৪১ কূটনীতিবিদকে দেশে ফেরানোর পরেই ভারতে অবস্থানরত কানাডার নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিল জাস্টিন ট্রুডো সরকার। বিশেষ করে মুম্বই, চণ্ডীগড় ও বেঙ্গালুরুতে ভ্রমণের সময়ে চোখ-কান খুলে রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার কানাডার অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে ভারতে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে জারি করা বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারতে অবস্থানকাকীন অপরিচিত কারও কাছে নিজের পরিচয় ও তথ্য ফাঁস করবেন না। কেননা তাতে বিপদ বাড়তে পারে। ভারতে জঙ্গি হুমকির জেরে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।’

উল্লেখ্য, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে গত এক মাস ধরে নয়াদিল্লির সঙ্গে অটোয়ার ঠাণ্ডা লড়াই চলছে। দুই দেশের সম্পর্কে বড়সড় ফাটল দেখা দিয়েছে। নয়াদিল্লিতে কানাডার দূতাবাসে কর্মরত ৪১ কূটনীতিবিদকে প্রতয্যাহার করার জন্য কানাডার বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছিল মোদি সরকার। গত ১০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেও কানাডা নয়াদিল্লির দূতাবাস থেকে কূটনীতিবিদদের প্রত্যাহার না করায় অটোয়াকে চরম হুঁশিয়ারি দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, শুক্রবারের পরে ওই ৪১ কূটনীতিবিদের রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। তার পরেই ওই ৪১ কূটনীতিবিদকে দেশকে ফিরিয়ে নেয় কানাডা সরকার। বৃহস্পতিবার কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জোলি ওই ৪১ কূটনীতিবিদকে প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

আর ৪১ কূটনীতিবিদকে প্রত্যাহারের পরেই নয়াদিল্লির বিরুদ্ধে সঙ্ঘাত চড়িয়ে ভারত অবস্থানরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে কানাডা সরকার। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কানাডার বিরুদ্ধে লাগাতার নেতিবাচক প্রচার চলছে। যার ফলে কানাডা বিরোধী বিক্ষোভের পাশাপাশি কানাডার নাগরিকদের ভয় দেখানো ও হেনস্থার মতো ঘটনা ঘটতে পারে। তাই ভারতে ভ্রমণের সময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক