টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের, দলে শামি-সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিশ্বকাপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ রবিবার ধর্মশালায় মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আজকের ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবতন হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে দল খেলেছিল তা থেকে বাদ গিয়েছেন চোট পাওয়া হার্সিক পাণ্ড্য ও শার্দূল ঠাকুর। দুজনের পরিবর্তে প্রথম একাদশে ঠাঁই পেয়েছেন জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব ও মহম্মদ শামি। অর্থা‍ৎ কউই বধে পেস আক্রমণের উপরেই জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। তবে নিউজিল্যান্ডের প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচের দল নিয়েই রোহিতদের মোকাবিলায় নামছেন কিউই অধিনায়ক টম লাথাম।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

আজকের ম্যাচে তিন রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে ভারতের তিন খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিলের সামনে। মাত্র ১৪ রান করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান গড়ার নজির গড়বেন গিল। বাংলাদেশের বিরুদ্ধে আগের ম্যাচেই একদিনের কেরিয়ারে ৪৮তম শতরান পূর্ণ করেছিলেন। আজ শতরান করলেই লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরের রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা ৯৩ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানের গণ্ডি ছোঁবেন।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো