বড় স্বস্তি মধ্যবিত্তের, LPG-র খরচ কমবে ৩০০ টাকা!

চাপে পড়ে পেট্রল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র। এবার কী LPG-র পালা? সূত্রের খবর, আবারও LPG সিলিন্ডারে ভর্তুকি মিলতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: চাপে পড়ে পেট্রল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র। এবার কী LPG-র পালা? সূত্রের খবর, আবারও LPG সিলিন্ডারে ভর্তুকি মিলতে চলেছে বেশি পরিমাণে। তবে এই ভর্তুকি পেতে আপনাকে আবেদন করতে হবে। জানা যাচ্ছে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা সাশ্রয় করার সুযোগ পাওয়া যাবে। বর্তমানে এলপিজি গ্য়াসের সিলিন্ডারের দাম প্রায় ১০০০ টাকায় পৌঁছেছে। ফলে মধ্যবিত্তের হেঁসেলে আগুন ধরেছে বিগত কয়েকমাস ধরেই। সিলিন্ডার কিনতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে যদি ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যায় তবে সোনায় সোহাগা। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে বেশি পরিমাণে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগে যে ভর্তুকি পাওয়া যেত, সেই পরিমাণই বাড়ানো হয়েছে।

একটা সময় ছিল যখন LPG সিলিন্ডারে মোটা টাকা ভর্তুকি ঢুকতো লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু ধীরে ধীরে সেই ভর্তুকির টাকা কমতে শুরু করে। অভিযোগ, এখন অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০-৫০ টাকা পর্যন্ত ভর্তুকির টাকা ঢুকছে। বিরোধীদের চাপে এবার সেটাই পুরোনো অবস্থায় নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভর্তুকির পরিমান আবার আগের মতোই হবে। উজ্জ্বলা স্কিমের আওতায় LPG সিলিন্ডার পান, তাঁরাই বেশি লাভবান হবেন। উজ্জ্বলা স্কিমে ১৭৪.৮৬ টাকা ভর্তুকি পাওয়া যেত। এবার সেটা বাড়িয়ে ৩১২.৪৮ টাকা করা হবে। এছাড়া সাধারণ স্কিমে যে ব্যক্তিরা আগে ১৫৩.৮৬ টাকা করে ভর্তুকি পেতেন, তাঁরা এখন ভর্তুকি পাবেন ২৯১.৪৮ টাকা।

কীভাবে পেতে পারেন এই ভর্তুকি

তবে ভর্তুকি পেতে হলে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তুকির অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। ইন্ডিয়ান অয়েলের LPG সিলিন্ডার যারা ব্যবহার করেন তাঁরা এই বিষয়ে আরও তথ্য জানতে হলে cx.indianoil.in ওয়েবসাইটে যোগাযোগ করুন। এছাড়া ভারত গ্যাস সংস্থার গ্রাহকেরা ebharatgas.com -এও ভিজিট করতে পারেন। আবার হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকরা https://myhpgas.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। এছাড়া কোনও ব্যক্তি সমস্ত তথ্য নিয়ে নির্দিষ্ট ব্যাঙ্ক থেকেও এই লিঙ্ক করতে পারেন। তবে কোনও ব্যক্তি যদি LPG ভর্তুকি না পান, তবে তিনি 18002333555 টোল ফ্রি ফোন করেও অভিযোগ জানাতে পারেন।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি