ঢাকের তালে নাচ, জমিয়ে খেললেন সিঁদুর, বাজালেন কাঁসর! দশমীতে অন্য মেজাজে রানি

মহানবমীর দিনও ছেলে যুগকে নিয়ে নর্থ বম্বে সার্বজনীনের পুজোয় হাজির ছিলেন কাজল। কিন্তু বিজয়া দশমীতে দেখা মিলল না তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দুর্গাপুজোর শুরু থেকেই মুম্বইয়ের মুখার্জি বাড়ির দুর্গাপুজোতে নিয়মিত দেখা মিলেছিল রানি মুখোপাধ্যায় এবং অভিনেত্রী কাজলের। তবে এই প্রথম নয়, প্রতি বছরই উত্তর বোম্বে সার্বোজনীনের দুর্গাপুজোতে একেবারে ঐতিহ্যবাহী সাজে উপস্থিত থাকেন কাজল এবং রানি মুখোপাধ্যায়। তাই এবারও ব্যতিক্রম হল না। একেকদিন একেকরকম শাড়িতে সেজে ষষ্ঠী থেকে দশমী পুজোয় মাতলেন বলিউডের দুই শীর্ষ অভিনেত্রী। তবে বাকি দিনগুলি কাজলের দেখা মিললেও আজ বিজয়া দশমীতে কাজলের দেখা মিলল না।

তাই অনুষ্ঠান একাই জমালেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। আবার এসো মা! পুজো শেষ, বিদায় বেলায় সিঁদুর খেলায় মাতল বলিউড। রানি মুখোপাধ্যায় থেকে সুমনা, ইশিতা দত্ত থেকে অনুরাগ বসু বিজয়ার আনন্দে সিঁদুর রঙে রাঙা হল বি-টাউন। নিয়ম মেনে দশমীতে সিঁদুর খেললেন রানি। একেবারে বাঙালি বউ-এর সাজে, শাখা, সিঁদুর পরে অনেকদিন বাদে বঙ্গ তনযার সাজে দেখা মিলল রানির। আটপৌরে লালপেড়ে শাড়িতে মা-কে বরণ করলেন আদিত্য ঘরণী। এদিন অফ হোয়াইট আর লাল পাড় তসর শাড়িতে নজর কাড়লেন রানি মুখোপাধ্যায়। হাতে শাঁখা-পলা, সিঁথি রাঙানো সিঁদুরে। সঙ্গে গলায় সোনার হার, কানপাশা। 

কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সঙ্গে সিঁদুর খেলায মাতলেন মিসেস দেবীকা চ্যাটার্জি। সঙ্গেই ঢাকের তালে কোমল দোলানলেন, আর বাজালেন কাঁসর।। জমিয়ে চলল আড্ডা, হই-হুল্লোড়, আর কত কী! তবে দেখা মিলল না কাজলের। মহানবমীর দিনও ছেলে যুগকে নিয়ে নর্থ বম্বে সার্বজনীনের পুজোয় হাজির ছিলেন কাজল। কিন্তু বিজয়া দশমীতে দেখা মিলল না তাঁর। নর্থ বম্বে সার্বজনীনের পুজো মূলত মুখার্জি বাড়ির পুজো হিসাবেই পরিচিত, এদিনও সপরিবারে হাজির ছিলেন অনুরাগ বসু। ঢাকের তালে কোমর দুলল তাঁর। এদিকে সদ্য বাবা-মা হয়েছেন ইশিতা আর বৎসল। এদিন ইশিতা অবাঙালি বরের হাত ধরেই আঢপৌঢে সেজে মা-কে বরণ করলেন। এদিকে কপিল শর্মার অন-স্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তী কেও দারুণ মেজাজে দেখা গেল, ঈশিতার সঙ্গে জমিয়ে খেললেন সিঁদুর। কাঁসর হাতে রানিকে দেখে মুগ্ধ হল ভক্ত। আর সবাইকে জানালেন শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ‘এই মুহূর্তে’ পরিবারের তরফ থেকেও আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা