আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে পলাতক স্বামী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে খুন করে বাড়িতে ছাগল রাখার ঘরে মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে গা ঢাকা দিল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বারুইপুর থানা(Baruipur PS) এলাকার শিখরবালি-২ গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালার উত্তর মনসাতলা এলাকায়। মৃতার নাম, অঞ্জলী মণ্ডল(৩৭)। তাঁর স্বামী রবীন মণ্ডল প্রায়ই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতো বলে এদিন দাবি করেছেন স্থানীয়রা। বিজয়া দশমীর দিন অঞ্জলী দেবীকে শেষবার জীবিত অবস্থায় দেখা গিয়েছিল বলেও তাঁরা এদিন জানিয়েছেন। সেই সঙ্গে এটাও সামনে এসেছে যে একাধিক মামলায় জেল খেটেছেন রবীন। ৫ অক্টোবর জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিলেন। তারপরেই তিনি স্ত্রীকে খুন করেছেন(Wife Murdered by Husband) বলেই এখন পুলিশের অনুমান।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অঞ্জলী মণ্ডল’র বাপের বাড়ির লোকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কিছুতেই তাঁরা যোগাযোগ করে উঠতে পারছিলেন না। সেই কারণেই এদিন তাঁরা রবীনের বাড়িতে চলে আসেন। বাড়ি ফাঁকা দেখে তাঁরা নানা ঘর ঘুরে দেখার সময়েই ছাগল রাখার ঘরে টাটকা মাটি খোঁড়ার দাগ দেখতে পান। তখন এলাকার লোকেদের ডেকে এনে তাঁরা মাটি খুঁড়তেই সেখান থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশেও। তাঁরা এসে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা দশমির রাতে খুনের ঘটনা ঘটেছে। তাঁরা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি রবীনের সন্ধানও শুরু করেছেন। তাঁদের ধারনা রবীনই এই খুন করেছে।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টের কমিশনের বিরুদ্ধে তৃণমূল

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ