গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গাজাকে ধ্বংস করতে ইজরায়েলকে যখন মদত জোগাচ্ছে আমেরিকা, ঠিক তখনই গাজায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। শনিবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ওই কথা ঘোষণা করে মাস্ক লিখেছেন, ‘গাজায় ত্রাণকার্যে নিয়োজিত আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলিকে ইন্টারনেট সংযোগ দেবে স্টার লিঙ্ক।’ উল্লেখ্য, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টার লিঙ্কেরও কর্ণধার হলেন মাস্ক।

গত ৭ অক্টোবর হামাসের হামলার বদলা নিতে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই হামলায় শনিবার বিকেল পর্যন্ত প্রায় পৌনে আট হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই শিশু ও মহিলা। ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২১ দিন ধরে গাজা উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট সেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে গোটা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ড। স্থানীয় বাসিন্দারা কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে আত্মীয়স্বজনদের খোঁজখবর না পেয়ে উদ্বেগের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।

গাজায় অবিলম্বে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছিলেন আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কোর্তেজ বনামে এক মার্কিন সমাজকর্মী এবং মানবাধিকার নেত্রী। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ গাজার ২২ লক্ষ বাসিন্দার দুর্দশার কথা তুলে ধরে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে গাজায় যোগাযোগের সব পথ বন্ধ। ২২ লক্ষ মানুষের যোগাযোগের পথ বন্ধ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে সাংবাদিক, চিকি‍ৎসক এবং ত্রাণ কর্মীরা তাদের কর্তব্যটুকু করতে পারছেন না। কীভাবে এই নারকীয়তাকে সমর্থন করা যায় জানি না।’ কোর্তেজের ওই টুইটে অসংখ্য মানুষ কমেন্ট করেন। আর তার পরেই ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক এক টুইটে গাজায় ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা জানান মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি জানান, ‘গাজায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য ইন্টারনেট সংযোগ দেবে তার প্রতিষ্ঠান স্টারলিঙ্ক’। তবে ইন্টারনেট সংযোগ চালুর জন্য গাজা থেকে এখনও কেউ তাঁর কিংবা তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন টেসলা কর্ণধার। ‘এক্স’-এ তিনি লেখেন, ‘গাজায় ইন্টারনেট সংযোগের কর্তৃপক্ষ কারা তা আমাদের জানা নেই। তবে আমরা জানি, এখন পর্যন্ত কেউ ইন্টারনেট সংযোগ চেয়ে কেউ আবেদন করেনি।’

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু! জঙ্গল থেকে উদ্ধার ইন্ডিগোর মহিলা কর্মীর রক্তাক্ত দেহ

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক

দেশ-বিদেশে রমরমা ব্যবসা, ১১ দিনে হাজার কোটির গণ্ডি পার, বক্স অফিসে নতুন ইতিহাস ‘রামায়ণ’-এর

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ