ফুলবদল রুখতে ব্যর্থ শুভেন্দু, দলেই ভূমিকার মূল্যায়ণ

বঙ্গ বিজেপিতে ভাঙন ঠেকাতে চূড়ান্ত ব্যর্থ রাজ্যের বিরোধী দলনেতা। তাই এখন তাঁর ভূমিকাই দলের শীর্ষ নেতৃত্বের টেবিলে চলে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাক ঢোল পিটিয়ে মেদিনীপুরের সভা থেকে অমিত শাহের(Amit Shah) হাত ধরে একুশের ভোটের আগে ২০২০’র ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের তীব্র আশা ছিল, শুভেন্দুর হাত ধরেই তৃণমূল(TMC) ভাঙিয়ে বাংলার মাটিতে বিজেপিকে(BJP) প্রতিষ্ঠা করে দেওয়া যাবে। দলে দলে মানুষ শুভেন্দুকে দেখে বিজেপিতে যোগ দেবেন। তৃণমূল ছেড়ে অনেকে নেতাকর্মী, মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরাও তৃণমূলে যোগ দেবেন। সেই হিসাব খুব একটা ভুল ছিল না। কিন্তু সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে একুশের ভোটে বিজেপি হেরে যাওয়ায়। কার্যত তারপর থেকেই সময় যতই হেরেছে ততই বাংলার মাটিতে জমি হারিয়েছেন পদ্মশিবির। একের পর এক নির্বাচনে গোহারান হেরেছে বিজেপি। শুধু তাই নয়, নীচুতলার নেতাকর্মী থেকে দলের আদি নেতাকর্মীরা নিত্যদিন হয় দল ছেড়ে চলেছেন নতুবা বসে যাচ্ছেন। দল ছাড়ছেন সাংসদ থেকে বিধায়কেরাও। আর এই ভাঙন ঠেকাতে চূড়ান্ত ব্যর্থ রাজ্যের বিরোধী দলনেতা। তাই এখন তাঁর ভূমিকাই দলের শীর্ষ নেতৃত্বের টেবিলে চলে এসেছে।

অমিত শাহের হাত ধরে শুভেন্দুর বিজেপির যোগদানের দিনেই রাজ্যের বিরোধী দলনেতা নিজে মুখেই জানিয়েছিলেন, আশ্বস্ত করছি শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেনি। শুভেন্দু আপনাদের ওপরে খবরদারি করবে না। শুভেন্দু কর্মী হিসাবে পার্টির নির্দেশ পালন করবে। পতাকা লাগাতে বলতে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করবো।’ কিন্তু এখন বিজেপির অন্দরে শুভেন্দুর বিরুদ্ধেই ক্রমশ এককাট্টা হচ্ছেন দলেরই আদি নেতাকর্মীরা এই অভিযোগ তুলে যে, শিশিরপুত্র দলে যোগদানের সময় যে কথা বলেছিলেন পরবর্তী সময়ে তার উল্টো পথেই হেঁটে চলেছেন। দলে এখন তাঁর মাতব্বরিটাই প্রতিষ্ঠিত হয়েছে। চলছে তাঁর খবরদারিও। কথায় কথায় নেমে আসছে হুমকি ধমকি। দলের আদি নেতাকর্মীদের সুকৌশলে গুরুত্বহীন করে দিয়ে, তাঁদের বসিয়ে দিয়ে বা দল থেকে বাদ দিয়ে নিজেদের লোকদের পদ পাইয়ে দিচ্ছেন শুভেন্দু। শুধু তাই নয়, তাঁর জন্যই এখন বিধায়কেরা বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন। শুভেন্দুর বিরুদ্ধে বঙ্গ বিজেপির একাংশের এই অভিযোগই এখন চুলচেরা বিশ্লেষণে নেমাছে পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্ব। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

বছর ঘুরলেই লোকসভা ভোট(General Election)। এবার সংসদের নিম্নকক্ষে বাংলা থেকে বিজেপির ঠিক কতজন সাংসদ প্রতিনিধিত্ব করতে পারবেন বা আদৌ কেউ করতে পারবেন কিনা তা নিয়ে এখন রীতিমতো সন্দিহান খোদ পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। এমনকি লোকসভা ভোটের আগে আর কোনও বিধায়ক যে দল ছেড়ে তৃণমূলে পা বাড়াবেন না, এখন সেই গ্যারেন্টিও দিতে পারছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। কার্যত ভাঙনের আশঙ্কায় ভুগছে বঙ্গ বিজেপি। তৃণমূলের রাজ্য সম্পাদক এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়েই দিয়েছেন, অন্তত ২০জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে পা বাড়িয়ে আছেন। সেই ঘোষণা যে নিছক অমূলক নয় সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব মেনেও নিচ্ছেন। এখন পদ্মশিবিরের একটা বড় অংশই মনে করছেন, যে উদ্দেশ্য সাধনে শুভেন্দুকে বিজেপিতে টেনে আনা হয়েছিল তা কার্যত ব্যর্থ হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তো দূর, এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ভিড় বাড়ছে শুধুমাত্র শুভেন্দুর জন্য। দলের এই ভাঙন ঠেকাতে শুভেন্দু যে রীতিমত ব্যর্থ সেটাও এখন বিজেপির একটা বড় অংশ মেনেও নিচ্ছেন।

দলের শীর্ষ নেতৃত্ব এই নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বঙ্গ বিজেপির একাংশের অভিমত, দলের বিধায়কদের আগলে রাখার দায়িত্ব পরিষদীয় দলনেতার। কিন্তু বঙ্গ বিজেপির বিধায়কদের একটা বড় অংশের সঙ্গে শুভেন্দুর দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে। কেননা, বিরোধী দলনেতা মুষ্টিমেয় কিছু বিধায়ককে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছেন। সংশ্লিষ্ট ওই ঘনিষ্ঠরা ছাড়া বাকিদের সঙ্গে শুভেন্দুর এখন কোনও সমন্বয় নেই বললেই চলে। আর সেই সুযোগে তৃণমূলের তরফে পদ্মপার্টির ‘অবহেলিত’ বিধায়কদের বেছে বেছে টার্গেট করে টেনে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও নিজের দায়িত্ব এড়াতে পারেন না। পদাধিকার বলে পরিষদীয় দলের সদস্যদের ক্ষোভ-বিক্ষোভ তাঁর শোনা উচিত। কিন্তু বিরোধী দলনেতার প্রভাব-প্রতিপত্তির ধারে কাছেও নেই রাজ্য সভাপতি। তাই স্রেফ দর্শক হয়ে পরিষদীয় দলের ভাঙন দেখতে হচ্ছে তাঁকে। বিধায়ক ভাঙন রুখতে বিরোধী দলনেতা ভূমিকা, এবার তাই সরাসরি বঙ্গ বিজেপির অন্দরে সমালোচনার ঝড় তুলেছে। যা লোকসভা ভোটের প্রাক্কালে মোটেও ভালো বিজ্ঞাপন নয়, মত গেরুয়া শিবির সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে