দুর্গাপুজোয় জনসংযোগ আদৌ ঠিকমতো হয়েছে কি, জানতে চাইলেন শাহ

দুর্গাপুজোয় জনসংযোগের নির্দেশ কতটা মানা হল, আদৌ ঠিকমতো হয়েছে কিনা এবার সেটাই বঙ্গ বিজেপির কাছে জানতে চাইলেন শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর ৩-৪ মাস। তারপরেই বেজে উঠবে লোকসভা নির্বাচনের(General Election 2024) দামামা। তার আগে বাংলায়(Bengal) কিছুটা হলেও মাটি ধরে রাখতে পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপি(BJP) নেতৃত্বকে নির্দেশ দিয়েছিল, যতটা সম্ভব দুর্গাপুজোয় জনসংযোগে(Public Relations During Durga Puja) জোর দিতে। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগ গড়ে তুলতে হবে – দিল্লি থেকে এমনই নির্দেশ এসেছিল। কেননা ২৪’র ভোটের আগে এটিই শেষ শারদোৎসব, তাই এবারের উৎসবে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কতটা মানা হল, জনসংযোগ আদৌ ঠিকমতো হয়েছে কিনা এবার সেটাই বিজেপির নম্বর টু নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানতে চাইলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

তবে বাংলার পুজোর ছবি বলে দিচ্ছে, দুর্গাপুজোয় বোধন থেকে বিসর্জনে দাপট দেখিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতা তো বটেই জেলারও সমস্ত বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝারি বাজেটের পুজো উদ্বোধনে এগিয়ে এসেছিলেন শাসক দলের জনপ্রতিনিধিরা। অন্যদিকে বিজেপি নেতাদের উৎসবের ময়দানে কার্যত দেখা যায়নি বললেও চলে। শুধু তাই নয়, বিজেপির নেতারা রীতিমত টাকার থলি নিয়ে পুজোর আগে বেড়িয়ে পড়েছিলেন পুজো কমিটিগুলিকে টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য। কেননা পুজো কমিটিগুলি বিজেপি নেতাদের ছুঁয়েও দেখেনি। তাই ১ লক্ষ টাকার অনুদানের ঝুলি নিয়ে জেলায় জেলায় মায় খাস কলকাতা শহরেও পদ্মনেতারা পুজো কিনতে বেড়িয়ে পড়েছিলেন। যদিও তাতে লাভ কিছুই হয়নি। শহর কলকাতা থেকে জেলার গ্রাম, সর্বত্রই ব্রাত্য থেকে গিয়েছেন পদ্মনেতারা। একই সঙ্গে রাজ্যজুড়ে বিজেপি যে বইয়ের স্টল খুলেছিল, সেখানেও কোথাও ভিড় চোখে পড়েনি কারোর। যারা বই কিনেছেন তাঁরা আবার দলের নেতাকর্মী ছাড়া আর কেউ নন।

২৪’র ভোটের আগে জনসংযোগ বাড়ানোর জন্য পুজোর দিনগুলিকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছিল রাজ্য। প্রতিটি বড় পুজো মণ্ডপে জেলার নেতাদের যাওয়ার জন্য বলা হয়। কিন্তু অধিকাংশ নেতাকে মণ্ডপে যেতে দেখা যায়নি। পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করার ক্ষেত্রে আবার দেখা গিয়েছে কিছু পুজো কমিটি এগিয়ে এলেও তাঁরা একপয়সাও পাননি। টাকা আসলে আসার কথা ছিল দিল্লি থেকে। কিন্তু সেই টাকা আজও এসে পৌঁছায়নি। এমনটা শোনা যাচ্ছে যে, কিছু কিছু বিজেপি নেতা বাধ্য হয়েছেন নিজেদের পকেট থেকে কিছু পুজো কমিটিকে টাকা দিতে। পাশাপাশি পুজোর দিনগুলিতে বিজেপি বড় কোনও কর্মসূচিও নিতে পারেনি। কয়েকজন নেতা বস্ত্র বিতরণ করে দায় সেরেছেন। স্বাভাবিক ভাবেই এখন শাহি প্রশ্নের কী উত্তর দেবেন, সেটাই ভাবছেন বঙ্গ বিজেপির মাথারা।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে