Wifi সিগন্যাল চুরি হচ্ছে বুঝবেন কীভাবে?

যদি কেউ আপনার WiFi Router-এর পাসওয়ার্ড পেয়ে যায়? তাহলেই সাড়ে সর্বনাশ। ওই ব্যক্তি বা তাঁরা আপনার ইন্টারনেট সংযোগ সহজেই চুরি করে ব্যবহার করতে সক্ষম হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা মহামারীর সময় বহু সংস্থায় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকেই কাজের সংস্কৃতি শুরু হয়েছে। পাশাপাশি শিশুদের এখনও অনলাইনে ক্লাস চলছে। তাই বহু বাড়িতেই এখন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এসেছে। আর গোটা বাড়িতে ইন্টারনেট পৌঁছে দিতে লেগেছে ওয়াইফাই রাউটার (WiFi Router)। এর ফলে, একটি মাত্র কানেকশন থেকে একাধিক ডিভাইসে ইন্টারনেট পরিষেবা নেওয়া সম্ভব হচ্ছে। আবার বাড়ির যে কোনও প্রান্তেই মোবাইলে ব্রডব্যান্ডের ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু ভুল করে বা অজ্ঞাতে যদি কেউ আপনার WiFi Router-এর পাসওয়ার্ড পেয়ে যায়? তাহলেই সাড়ে সর্বনাশ। ওই ব্যক্তি বা তাঁরা আপনার ইন্টারনেট সংযোগ সহজেই চুরি করে ব্যবহার করতে সক্ষম হবেন।

এর ফলে অনেকেই সমস্যায় পড়েন। অভিযোগ করেন, মনের মতো ইন্টারনেট স্পিড পাচ্ছেন না। এর অর্থ আপনার ইন্টারনেট সংযোগ একাধিক জায়গায় ব্যবহার হচ্ছে। অর্থাৎ আপনার অজান্তেই আপনার ইন্টারনেট সংযোগ কেউ বা কারা ব্যবহার করছে। আর এটা যদি হয়, তাহলে আপনি বুঝবেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার Wifi-এর সিগন্যল চুরি হচ্ছে।

ইন্টারনেট স্পিড পরীক্ষা করে নিন

বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট স্পিড পরীক্ষা করতে পারবেন। যার মাধ্যমে আপনি আপনার ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট স্পিড পরীক্ষা করে দেখুন। যদি দেখেন আপনার প্ল্যানের থেকে অনেক কম স্পিড দিচ্ছে, তাহলে বুঝবেন আপনার Wifi-এর সিগন্যল চুরি হচ্ছে। তবে এ ব্যাপারে একবার আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিন যে ওদের কোনও যান্ত্রিক সমস্যা রয়েছে কিনা।

অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন (Unusual ads)

নিজস্ব প্রতিনিধি: আপনি কী ধরনের প্রডাক্ট সার্চ করেন বা কী ধরনের কন্টেন্ট দেখেন তার উপর নির্ভর করে বিভিন্ন সংস্থা আপনার কম্পিউটার বা মোবাইলে বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ আপনার আচরণ ও অভ্যাসের উপর নির্ভর করবে আপনি কী ধরণের বিজ্ঞাপন দেখতে পছন্দ করবেন। সেই সার্চ হিস্ট্রি অনুযায়ী আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন। এরমধ্যেই আপনি যদি লক্ষ্য করেন তাঁর কাছে এমন কিছু অ্যাড বা বিজ্ঞাপন দেখানো হচ্ছে যা তিনি পছন্দ করেন না বা কোনওদিন সার্চ করেননি, তাহলে বুঝতে হবে Wifi সিগন্যাল চুরি করে কেউ ইন্টারনেট ব্যবহার করছে।

নির্দিষ্ট সময়ের আগেই ইন্টারনেট শেষ হয়ে যাওয়া

প্রিপেড হোক বা পোস্টপেইড, আপনার ব্রডব্যান্ড পরিষেবা যেরকমই হোক যদি পরিষেবা চুরি হয় তাহলে বিল বেড়ে যাবে বা সময়ের আগেই প্ল্যান শেষ হয়ে যাবে। তাই অস্বাভাবিক কিছু দেখলেই পদক্ষেপ নেওয়া দরকার। কোনও একটি রাউটারে কোন কোন ডিভাইস যুক্ত রয়েছে তা বোঝার জন্য রয়েছে একটি করে বিশেষ অপশন। সেটা পরীক্ষা করে দেখে নিন আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেগুলি ছাড়াও আরও কোনও ডিভাসেইর সংযোগ আছে কিনা। তাহলেই সব জলের মতো পরিস্কার হয়ে যাবে।

​কীভাবে সমস্যা থেকে মুক্তি ?

Wifi সিগন্যাল চুরি আটকানোর সবথেকে বড় উপায় হল ঘনঘন পাসওয়ার্ড বদল। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রতি তিনদিন অন্তর বা সাতদিন অন্তর Wifi রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার। এছাড়া নিয়মিত পরীক্ষা করুন অন্য কোনও ডিভাইস আপনার রাউটারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল