পাকিস্তানের প্রধান নির্বাচক পদে ইস্তফা ইনজামাম উল হকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  চলতি বিশ্বকাপে এক্কেবারে শোচনীয় দশা পাকিস্তানের। একের পর এক ম্যাচ হেরে শেষ চারে যাওয়া অনিশ্চিত করে ফেলেছেন বাবর আজমরা। আগামিকাল মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে অস্তিত্ব রক্ষার ম্যাচে নামছে প্রাক্তন চ্যাম্পিয়নরা। আর তার কয়েক ঘন্টা আগেই সোমবার আচমকা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম-উল-হক। যদিও এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গতকাল রবিবারই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচন ইনজামাম উল হকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়,      ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি ক্রিকেট সংক্রান্ত সংস্থার অংশীদার ইনজামাম। সংস্থার মূল মালিক তালহা রেহমানি। যিনি আবার পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ জাতীয় দলের একাধিক ক্রিকেটারের  এজেন্ট। ফলে বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে বড়সড় কেলেঙ্কারি হয়ে থাকলেও হতে পারে।

ইনজামামের বিরুদ্ধে ওই খবর প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাকা আশরফ জানান এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে জানান,  ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের সংস্থাটির সঙ্গে ইনজামামের যোগ নিয়ে তদন্ত করা হবে। এদিনই পিসিবির দফতরে তলব করা হয় জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে। পিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন ইনজামাম। তার পরেই প্রধান নির্বাচকের পদে ইস্তফা দেন। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের দল নির্বাচনে রেহমানির কোনও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তবে পিসিবির তথ্যানুসন্ধান কমিটিকে গুরুত্বই দিচ্ছেন না ইনজামাম। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এদিন এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেন, ‘আমার সঙ্গে খেলোয়াড়দের এজেন্ট সংস্থার কোনও যোগাযোগ নেই। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। পাক বোর্ডের তদন্তকে স্বাগত জানাচ্ছি। যারা অভিযোগ তুলেছে, তাদের উদ্দেশে একটাই কথা বলব, প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন