হাসপাতাল থেকে ছুটি হতেই জ্যোতিপ্রিয়কে হেফাজতে নিল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে ছুটি দিলেন চিকিৎসকরা। ইডির এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নেওয়ার অপেক্ষা। হাসপাতাল সূত্রের খবর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। চিকিৎসকদের তরফ থেকে সেই রিলিজ লেটার সাইন করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকদেরকেও সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তপক্ষ। সোমবার বেলা ৩ টের সময় মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চিকিৎসকরা পরামর্শ অনুযায়ী ওষুধ পত্রগুলি খাওয়ার কথা বলেছেন বনমন্ত্রীকে(Forest Minister)।মেডিকেল বোর্ড জ্যোতিপ্রিয় মল্লিককে ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পর সোমবার রাতেই ফিট সার্টিফিকেট হাতে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে নেয় ইডি। হাসপাতাল থেকে হেঁটে ইডি আধিকারিকদের গাড়িতে ওঠেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

এদিকে হাসপাতাল থেকে ছুটি পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রী জ্যোতিপ্রিয়র। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১০ দিনের ইডি হেফজতে পাঠিয়েছে আদালত। তবে সেই নির্দেশ দেওয়ার আগেই মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় আদালত স্পষ্ট করে দিয়েছিল, মন্ত্রীর চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হলে তবেই তাঁকে হেফাজতে নিতে পারবে ইডি। সোমবার মেডিক্যাল বোর্ড তাদের সিদ্ধান্ত জানানোর পর এটা পরিষ্কার যে, বন মন্ত্রী এখন সুস্থ। তাই তাঁর ইডি(ED) হেফাজতে নিতে বাধা নেই।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার গভীর রাত ২টো ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী(Ex Food Minister) জ্যোতিপ্রিয় মল্লিককে। পরের দিন, অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে তিনি শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। আদালতের নির্দেশেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। ওই দিন রাতেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি নেওয়া হয় মন্ত্রীকে।

হাসপাতাল তখন জানিয়েছিল, সুগারের রোগী জ্যোতিপ্রিয়ের রক্তে শর্করার মাত্রা বেশি রয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য শারীরিক জটিলতাও। যার পরীক্ষা হওয়া দরকার। রাখা দরকার পর্যবেক্ষণে। এর পরেই শনি এবং রবিবার মন্ত্রীর শারীরিক অবস্থার মনিটরিং করা হয়। সঙ্গে হয় এমআরআই। আসে রিপোর্টও। এর পরই হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল