মুখ্যমন্ত্রীর চিকিৎসার তথ্য জানতে রাজ্য স্বাস্থ্য দফতরে চিঠি

মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা নিয়ে খুঁটিনাটি জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চিঠি পাঠালো রাজ্যের স্বাস্থ্য দফতরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই বেশ ক্ষোভ সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছেন, তাঁর পায়ের সমস্যায় ভুল চিকিৎসা(Wrong Treatment) হয়েছিল। মুখ্যমন্ত্রী সরাসরি কোনও হাসপাতালের নাম না করলেও সেই ঘটনায় কার্যত কাঠগড়ায় উঠতে হয়েছে রাজ্যের সব থেকে নাম করা সরকারি হাসপাতাল SSKM Hospital-কে। কেননা স্পেন ও দুবাই সফর থেকে কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী তাঁর পায়ের সমস্যা নিয়ে সোজা গিয়েছিলেন ওই হাসপাতালেই। এবার তথ্য জানার অধিকার আইনে(Right to Information Act) চিকিৎসা পরিষেবা নিয়ে আন্দোলনে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা চিঠি পাঠালো রাজ্যের স্বাস্থ্য দফতরে(Health Department)। সেই চিঠিতেই তাঁরা মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা নিয়ে খুঁটিনাটি জানতে চেয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর চিকিৎসায় কোন কোন চিকিৎসকরা যুক্ত ছিলেন? তাঁদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেছিলেন, তাঁর পায়ের ইনফেকশন ভুল চিকিৎসার জন্য সেপটিকের মতো হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কী চিকিৎসা হয়েছিল বা কী কী বায়োকেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। তৃতীয়ত, মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের তরফে কোনও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল কি না, সেটিও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে মেডিকেল বোর্ডে কারা ছিলেন, তাঁদের নাম ও রেজিস্ট্রেশন নম্বরও জানাতে বলা হয়েছে।

চতুর্থত, সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে বা অন্য কেউ কোনও অভিযোগ জানিয়েছিলেন কিনা। যদি অভিযোগ হয়ে থাকে, তার প্রেক্ষিতে কী তদন্ত হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভুল চিকিৎসার কথা বলার পর SSKM Hospital কিংবা রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কোনও তদন্ত শুরু হয়েছে কি না সেটিও জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে তদন্ত কমিটিতে কারা কারা রয়েছেন, সেই তথ্যও চাওয়া হয়েছে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক