ভুবনেশ্বরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ দিল্লিঃ দেশে বেড়ে চলেছে শিশুকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা। এবার এই ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে। সোমবার ভুবনেশ্বরের একটি বস্তিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের (Child Rape)  পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে , ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের( Bhubaneswar)  এয়ারফিল্ড থানার আওতাধীন সুন্দরপাড়া এলাকার কেলা সাহিতে। এই ঘটনার পর বস্তির বাসিন্দাদের অভিযোগ, মুল অভিযুক্ত ওই বাড়িতে ঢুকে ৫ বছরের শিশুকে (Child)  ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ।

এই নৃশংস হত্যার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মেয়েটির বাবা-মা জানিয়েছেন, কাজ থেকে ফেরার পর তারা মেয়েটিকে বাড়িতে খুঁজে পাননি এবং অনেক খোঁজাখুঁজির পর বিছানার নিচে তার মৃতদেহ দেখতে পান। এই ঘটনার পরেই এক দোকানদার জানান, অভিযুক্তের সঙ্গে চকলেট কিনতে তাঁর দোকানে এসেছিল মেয়েটি।

এছাড়াও  আশেপাশের বাসিন্দারা জানান, অভিযুক্তকে তার বাড়িতে প্রবেশ করতে এবং বের হতে দেখেছেন তাঁরা। ইতিমধ্যেই এয়ারফিল্ড থানার অফিসার ইনচার্জ অশোক নায়েক জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে একটি বিশেষ স্কোয়াড অভিযান শুরু হয়েছে। নায়েক আরও জানান, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে অভিযুক্ত একাই এই অপরাধটি সংঘটিত করেছে । বর্তমানে মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । জানা গিয়েছে, একটি বৈজ্ঞানিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবে। তবে, কি কারণে এই নৃশংস ঘটনাটি ঘটাল অভিযুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে ছায়া।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক