মেয়েদের জন্য দরজা খুলে দিল স্কটিশচার্চ কলেজিয়েট স্কুল

প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় দুই শতক বাদে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের দরজা খুলে যাচ্ছে মেয়েদের জন্য। জানুয়ারি থেকেই ভর্তি একাদশ শ্রেনীতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৩ বছরের ইতিহাসে এই প্রথমবার। সব কিছু ঠিক থাকলে আগামী নতুন ইংরেজি বছর থেকে শুরু হতে চলা নয়া শিক্ষাবর্ষেই(New Education Year) মেয়েদের(Girls) জন্য স্কুলের দরজা খুলে দিচ্ছেন কলকাতার(Kolkata) স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল(Scottish Church Collegiate School)। আর তাই প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় দুই শতক বাদে এই স্কুলে পড়াশোনার সুযোগ পেতে চলেছে মেয়েরা। কার্যত এই স্কুলে এখন শুধুমাত্র ছেলেদেরই(Boys) পড়ার সুযোগ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই এই স্কুলে মেয়েদেরও পড়ার সুযোগ দেওয়ার দাবি উঠে চলেছিল। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতা এবং উত্তর শহরতলির বাসিন্দারা এই দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি মেনে এবার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল মেয়েদের জন্য দরজা খুলে দিতে চলেছে। জানুয়ারি থেকে চালু হতে চলা শিক্ষাবর্ষেই এই সুযোগ দেওয়া হবে। একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের।

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যেই স্কুলের দ্বিশতবর্ষ পূর্ণ হতে চলেছে। তার আগে তাঁরা দুটি বড় পদক্ষেপ করতে চলেছেন। প্রথমটি হল মেয়েদের জন্য এই স্কুলের দরজা খুলে দেওয়া এবং দ্বিতীয়টি হল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যমে প্রাক-প্রাথমিক এবং প্রথম শ্রেণির পড়াশোনা শুরু করা। শিক্ষানুরাগী আলেকজান্ডার ডাফ চার্চ অব স্কটল্যান্ড টু ইন্ডিয়ার প্রথম মিশনারি হিসেবে ১৮৩০ সালে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নামে শিক্ষাকেন্দ্র স্থাপন করেন। পরে সেটিই স্কটিশ চার্চ কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ হিসেবে পরিচিত হয়। স্কটিশ চার্চ কলেজে বহু আগে থেকেই মেয়েরা পড়াশোনা করতে পারতেন। এবার স্কুলেও সেই প্রথা চালু করে দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। স্বভাবতই এই সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন কলকাতা ও উত্তর শহরতলির খুদে ছাত্রীরা।

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁদের দুটি পরিকল্পনা বাস্তবায়িত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন বিধানসরণীতে তাঁদের যে মূল ক্যম্পাস রয়েছে সেখানে দশম শ্রেণি পর্যন্ত ছাত্ররাই পড়াশোনা করবে মূল ক্যাম্পাসে। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের একাদশে ভর্তি নেওয়া হবে। আর প্রাথমিকের পড়ুয়ারা যত উঁচু ক্লাসে উঠবে, তত বয়েজ স্কুলের তকমা ঝেড়ে কো-এড স্কুল হিসেবে এগিয়ে যাবে স্কটিশ চার্চ। এছাড়া নতুন একটি কো-এডুকেশন ক্যাম্পাস তৈরি করা হয়েছে ১৮ ডাফ স্ট্রিটে, ডাফ চার্চের পাশে। সেখানেও ছেলে ও মেয়েরা ভর্তি হতে পারবে। তবে তা বাংলা মাধ্যমে পড়াশোনার জন্য নয়। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যমে প্রাক-প্রাথমিক এবং প্রথম শ্রেণির পড়াশোনার জন্য। পড়ুয়া সেখানে যত বাড়বে ততই সেখানে শ্রেনী বাড়িয়ে দেওয়া হবে।

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সোশ্যাল মিডিয়ায় ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের

বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….