Loading live market data...
Loading active stocks...
Connecting...

মদ খেয়ে বিপদে ইঁদুর, নিয়ে যাওয়া হবে আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: ইঁদুরের দাপাদাপিতে অতিষ্ট মধ্য প্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানা। ওই ইঁদুর নাকি মদ চুরি করেছে। এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে এবং তা আদালত অবদিও গেছে।  

অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ হিসেবে বিচারকদের সামনে আজব দাবি করলেন পুলিশকর্মীরা। তারা আদালতে জানালেন, ওই মদ চুরি করেছে একদল ইঁদুর। এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্রেপ্তারও করেছেন তারা। এমন ঘটনা কি আদৌ সম্ভব? মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানায় এমন ঘটনা ঘটেছে বলেই দাবি করছেন থানার পুলিশকর্মীরা।

সংবাদমাধ্য়মের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের(Madhya Pradesh)  ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার(Police Station)  পুলিশ(Police) একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের(Rat)  দাপাদাপি। আদালতে(Court) পুলিশ দাবি করল, তারা খালি বোতলও দেখাতে পারবে যে মদ খেয়ে ফেলেছে একটি ইঁদুর। ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা সম্ভব হয়েছে।

পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে। এই অবস্থায় আদালতে সাক্ষ্য প্রমাণ পেশ করতে খুবই অস্বাস্তিতে পরতে হয়েছিল তাদের। জানা গিয়েছে, কেবল ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অন্য সরকারি দপ্তরগুলোও ইঁদুরের দাপটে জেরবার। জেলা হাসপাতালেও নাকি প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে ইঁদুর ধরা হয়ে থাকে। তাতেও কোনও সুরাহা মেলেনি।

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র! প্রথম পাতায় মোদি-শুভেন্দু