কালীপুজো-দীপাবলিতে সবুজ বাজি ব্যবহারের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজি পোড়ানোর জন্য রাজ্যবাসীকে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘোষণা করেছেন, ‘সবুজ বাজি তৈরির জন্য রাজ্যে বিশেষ ক্লাস্টার গঠন করা হবে। সেখানেই বাজি কারখানা ও দোকান খোলার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।’ দুর্গাপুজোর মতোই আসন্ন কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো ও গুরু নানকের জন্মদিন শান্তিপূর্ণভাবে এবং সৌহার্দ্যের সঙ্গে পালনেরও আর্জি জানিয়েছেন তিনি।

বুধবার বিকালে জানবাজারে কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়। জানবাজার থেকেই গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবেরও ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। পাশাপাশি দিল্লির বঙ্গভবনে ‘বাংলার শাড়ি’ শোরুমের উদ্বোধন করেন। আর ওই উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘গোটা দেশের ‘বাংলার শাড়ি’ শোরুম খোলা হবে। বাংলার তাঁতিদের হাতের কাজ দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

জানবাজারের কালীপুজোর ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা বলেন, ‘পায়ে চোট থাকায় দুর্গাপুজোর সময়ে কোথাও শারীরিকভাবে যেতে পারিনি। ভার্চুয়ালি ১২০০-র মতো পুজো উদ্বোধন করেছি। মা কালীর কৃপায় এখন অনেক সুস্থ আছি। মা (আনন্দময়ী) টেনেছেন বলেই জানবাজারে আসতে পেরেছি।’ এর পরেই কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজি ব্যবহারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাথায় রাখতে হবে, উ‍ৎসব যেন কারও প্রাণ কেড়ে না নেয়। বাজি পোড়াতে গিয়ে কাউকে যেন অকালে চলে যেতে না হয়। সবুজ বাজি প্রাণ কেড়ে নেয় না। শব্দ আর আতশবাজি প্রাণ কেড়ে নিতে পারে। মানুষের যাতে প্রাণ না যায়, সে দিকে সবার নজর রাখা উচিত। কেননা, টাকা আয় করতে গিয়ে যদি প্রাণই চলে যায়, তাহলে সেই টাকা কে ভোগ করবে?’ রাজ্য সরকার জেলায়-জেলায় সবুজ বাজি তৈরির কারখানার জন্য ক্লাস্টার তৈরি করছে বলেও ঘোষণা করেন মমতা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!