বীরভূমের খয়রাশোলে খিচুড়িতে টিকটিকি ,অসুস্থ ২৫ জন পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বীরভূমের খয়রাশোলে রানীপাথর এর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিঁচুড়িতে টিকটিকি পড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের(ICDS Center) ২৫ জন পড়ুয়াকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

খবর ছড়িয়ে পড়তেই একে একে ২৫ জন শিশু ও একাধিক মা ও বাবারা ওই খিচুড়ি খেয়ে অসুস্থ বোধ করতে শুরু করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এম্বুলেন্স(Ambulance) এনে সকলকেই খয়রাশোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তাদের অবস্থা স্থিতিশীল। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানানো হয়েছে, সকলে অসুস্থ হলেও তাদের কারোর শারীরিক অবস্থার অবনতি হয়নি। যদি কারোর শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে সিউড়ি হাসপাতালে রেফার করা হবে।

কি করে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি পড়ল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার দায়িত্বে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন এই ঘটনার পর গ্রামের মানুষরা ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায়। শিশুদের খাবার কেন ঢাকা দিয়ে রাখা হয় না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। ভবিষ্যতে যাতে এই ধরনের অঘটনার না ঘটে তার জন্য ওই সেন্টারের দায়িত্বে থাকা দিদিমণি ও অন্যান্যদের সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে