শ্রীলঙ্কাকে বধের পরেই ঠাকুরমার কাছে ছুটলেন রাচিন রবীন্দ্র, তার পরে….

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার রাচিন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে তিনটি শতরান করার পাশাপাশি সর্বাধিক রানকারীর সিংহাসনে আসীন হয়েছেন ২৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত ব্যাটার। পিছনে ফেলেছেন বিরাট কোহলি, কুইন্টন ডি কক, রোহিত শর্মা-ডেভিড ওয়ার্নারদের মতো বাঘা ব্যাটসম্যানদের।বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে বধ করে সেমিফাইনালের টিকিট কার্যত জোগাড় করে নিয়েছে কিউইরা। আর ওই ম্যাচের পরেই সোজা ঠাকুরমার কাছে পৌঁছে গেলেন রবীন্দ্র। আর নাতির দুর্দান্ত পারফরম্যান্সে কারও কুনজর যাতে না পড়ে, তার জন্য ঠাকুরমা যা করলেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

আসলে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ কাঁপানো রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। আর মা দীপা কৃষ্ণমূর্তি নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বাসিন্দা। মায়ের কাছেই থাকেন রবীন্দ্র। ২০২১ সালে নিউজিল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল রবীন্দ্রের। তবে এতদিন নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে না পারলেও বিশ্বকাপে ভারতের মাটিতে জ্বলে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়েছেন।

ওই সাফল্যের পরেই পৈত্রিক ভিটেয় ঠাকুরমার আশীর্বাদ নিতে ছুটে গিয়েছিলেন ২৩ বছর বয়সী ডান হাতি ব্যাটার। প্রিয় নাতিকে কাছে পেয়ে আত্মহারা হয়ে গিয়েছিলেন রবীন্দ্রের ঠাকুরমা। নাতির প্রতি কারও কুনজর যাতে না লাগে তার জন্য বিশেষ আরতি (নজর উতরানো) করেছিলেন। সাদা রংয়ের সোফায় বসে ঠাকুরমার সেই নজর উতরানো আরতি দেখে আপ্লুত হয়ে যান কিউই ব্যাটার। শান্ত বালকের মতো ঠাকুরমার ধর্মীয রীতি পালন উপভোগ করেন। 

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের