আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চেন্নাই বন্দরে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১

courtesy: Google

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ শুক্রবার চেন্নাই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড(Fire) । জানা গিয়েছে, চেন্নাই (chennai) বন্দরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ (Death) হারিয়েছেন ১জন শ্রমিক এবং আহত হয়েছেন ৩ জন। বন্দরের তরফে জানান হয়েছে, ওড়িশা থেকে আসা ভারতীয় একটি জাহাজের ইঞ্জিনের সামনে মেরামতের কাজ করার সময় শ্রমিকরা গ্যাস কাটার যন্ত্র ব্যবহার করেছিলেন। সেই সময় গ্যাস কাটার যন্ত্রের আলোর ফুলকি পাইপলাইনে পড়ে যায়, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই অগ্নিকান্ডের জেরে শ্রমিক সহায় থাঙ্গারাজ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আহত হন জশুয়া, রাজেশ ও পুষ্পলিঙ্গম। গুরুত্বর আহত হওয়ায় এই ৩ জনকে সরকারি কিলপক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওড়িশা থেকে জাহাজটি মেরামতের জন্য ৩০ অক্টোবর চেন্নাই বন্দরে আসে। এদিন সেই জাহাজের ঘটে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি । ইতিমধ্যেই চেন্নাই-এর হারবার পুলিশ একটি মামলাও দায় করেছে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত ।

তবে আচমকাই এই অগ্নিকান্ডের জেরে বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনী। তাদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, গ্যাস কাটার যন্ত্রের আলোর ফুলকি থেকেই কি এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে না অন্যকিছু কারণে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। তবে এই অগ্নিকান্ডের ঘটনা নিয়ে পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ। 

Published by:

Share Link:

More Releted News:

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ