লোকপুর থানার ওসি বেলচা নিয়ে রাস্তায় নামলেন

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বীরভূমের লোকপুর থানা পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা এড়াতে রাস্তা পরিস্কার করা হয়। সমাজের সকলস্তরের মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে।সমাজের মানুষেরা নানানভাবে সমাজসেবামূলক কাজ করে থাকেন।একটা কথা আছে “আপনি আচরি ধর্ম, অপরে শেখাও”- নিজে না আচরিলে অপরে শেখানো যায় না।

উক্ত প্রবাদ বাক্যটির যে মূল্য রয়েছে তা করে দেখালেন লোকপুর থানার(Lokpur P.S.) পুলিশ।এদিন শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে লোকপুর থানার ব্যবস্থাপনায় লোকপুর থেকে খয়রাশোল পাকা রাস্তায় স্থানীয় থানার সন্নিকটে রাস্তার উপর বালি জমে থাকায় মোটরসাইকেল বা অন্যান্য দুচাকার গাড়ির দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছিল। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে দিনের দিন সেই জায়গাটি বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছিল।

দূর্ঘটনা প্রবন জায়গাটি লোকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মন্ডলের(OC Sidhartha Sankar Mondal) নজরে আসতেই শুক্রবার স্থানীয় থানার পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারদের নিয়ে পাকা রাস্তার উপর জমে থাকা বালি, ময়লা পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। সেইমতো থানার পুলিশ কর্মীরাও বেলচা হাতে বালি পরিস্কার করার জন্য ঝাঁপিয়ে পড়েন।লোকপুর থানা পুলিশের এহেন কর্মকাণ্ডে পথচলতি মানুষ সাধুবাদ জানান। সকলেই প্রশংসা করেন।

এর আগেও ঝাড়গ্রাম থানা(Jhargram P.S.) সহ বেশ কিছু থানা এলাকায় খারাপ রাস্তা সারাতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেছিল পুলিশকে। বীরভূমে খারাপ রাস্তা নয়, রাস্তার ময়লা পরিষ্কার করতে এবার লাঠি বন্দুকের বদলে বেলচা হাতে সমাজের বন্ধু হয়ে রাস্তায় নামল পুলিশ।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে