আফগানদের বিরুদ্ধে ঘাম ঝরিয়ে জিতল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল আফগানিস্তান। তবে হারলেও দর্শকদের মনে ছাপ রেখে গেলেন আজমাতুল্লাহ ওমরজাই-হাশমাতুল্লাহ শাহিদিরা। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। ১৫ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টেম্বা বাভুমা বাহিনী। এই জয়ের ফলে দ্বিতীয়স্থান নিয়েই গ্রুপ লিগ শেষ করল প্রোটিয়ারা।    

শুক্রবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। শুরুর দিকে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৪৪ রান তোলে আফগানরা। সৌজন্যে আজমাতুল্লাহ ওমরজাই। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। জয়ের জন্য রান তাড়া করতে নেমে ভালই শুরু করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। প্রথম উইকেটে ৬৪ রান তোলেন দুজনে। ডি কককে (৪১) ফিরিয়ে জুটি ভাঙেন মুম্মদ নবি। দলীয় স্কোরে দুই রান যোগ হতে না হতেই ফিরে যান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (২৩)। তাঁকে ফেরান মুজিব উর রহমান। এর পরে দলকে টেনে তোলেন রাশি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করাম। দুজনে ৫০ রানের জুটি গড়েন। মার্করামকে (২৫) ফিরিয়ে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন রশিদ খান।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত হাইনরিখ ক্লাসেনও (১০) দ্রুত ফিরে যান। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন ডুসেন। পঞ্চম উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ৪৩ রান যোগ করেন। মিলারকে (২৪) ফিরিয়ে দেন। এর পরে হারের আশঙ্কায় গুটিয়ে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। স্লগ ওভারেও টেস্টের মতো খেলতে থাকেন ডুসেন ও অ্যান্ডিলে ফেলকাওয়ো। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দুজনে দলকে কাঙ্খিত জয় এনে দেন। ৪৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা। ডুসেন ৯৫ বলে ৭৬ রানে এবং অ্যান্ডিলে ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে মহম্মদ নবি ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ