ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব বেলজিয়াম

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। নিহত বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী।

এরই মধ্যে ইউরোপের দুই দেশ ইতালি ও ফ্রান্স দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেছে। গত ২১ অক্টোবর মিশরের কায়রোতে শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গাজায় ইজরায়েলি হামলা থামাতে হবে এবং সংকটের সমাধানে এমন একটি উপায় বার হবে যার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথ সুগম হয়।

ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে এক মত হয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসও বলেন, নতুন একটি শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে যেখানে ইসরাইলের পাশাপাশি প্য়ালেস্তাইনকেও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হবে।

এবার ফ্রান্স ও ইতালির বক্তব্যেরই সুর শোনা গেল বেলজিয়ামের মন্ত্রীর কণ্ঠে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপের বেলজিয়ামের সহযোগিতা ও নগর উন্নয়ন মন্ত্রী ক্যারোলিন গেনেজ বলেন, ‘তার সরকার প্য়ালেস্তাইন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে।’

ক্যারোলিন গেনেজ আরও বলেন, ‘দীর্ঘ মেয়াদি শান্তির জন্য এটা দরকার।’ বেলজিয়ামের মন্ত্রী অবরুদ্ধ গাজায় আরো মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইজরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গত ৭ অক্টোবরের আগে স্বাভাবিক একটি দিনে গাজার বাসিন্দাদের নিত্য় চাহিদা পূরণে ৫০০টি ট্রাকে সরবরাহের প্রয়োজন হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মিশরের সঙ্গে গাজার রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে।

বেলজিয়াম সরকার প্য়ালেস্তাইনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত আরো দুই মিলিয়ন ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঁচ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি