দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির আন্দোলন দমাতে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করতে গিয়ে বিপদে পড়ল দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশ দেওয়া সত্বেও শনিবার (১০ অক্টোবর) রাজধানীতে মেট্রো পরিষেবা সহ অন্যান্য গণপরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা। ওই মামলার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এদিন রাতেই বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করেছেন। আগামিকাল রবিবার (১১ অক্টোবর) ছুটির দিনেই শুনানি হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার রাজধানীর যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই বিক্ষোভ রুখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা একাধিক ট্রেন বাতিল করা হয়। সেই সঙ্গে দিল্লি এবং সংলগ্ন এলাকার ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আন্দোলন মোকাবিলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। দিল্লির যানবাহন যেন পুরো বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে। কিন্তু দেশের শীর্ষ আদালতের সেই নির্দেশকে থোড়াই কেয়ার করে এদিন দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। এমনকি গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়।

এদিন দুপুরেই আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী শীর্ষ আদালতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন (আইএএস), দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার (আইপিএস) এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর চেয়ারপারসন ডি থারা (আইএএস)-এর বিরুদ্ধে আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করেন। আর্জিত তিনি বলেন, ‘দিল্লির বাসিন্দাদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য সুপ্রিম কোর্ট গণপরিবহন পরিষেবা নিয়ন্ত্রিতভাবে চালু রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ মেট্রো স্টেশনগুলো খেয়ালখুশিমতো বন্ধ রাখা এবং অকারণে ট্রেন পরিষেবা বাতিল করার কাজ চালিয়ে গিয়েছে। বিধিনিষেধ জাতীয় রাজধানীতে ‘জনজীবনকে বিপর্যস্ত’ করে তুলেছে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের