ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা চালাল ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। ওই হামলার পরেই কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি ওই বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াধের বাসিন্দা আহমেদ সাঈদ এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, তিনি অন্তত দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন যা পুরো রাজধানীকে কাঁপিয়ে দিয়েছিল।দিনদুয়েক আগেই রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় একজন পাইলট সহ তিনজন প্রাণ হারিয়েছিলেন।  ৃ

সম্প্রতি ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সঙ্ঘাত তীব্র আকার ধারণ করেছে। লোহিত সাগরের তীরবর্তী এলাকায় হুথিদের রুখতে সৌদি-নেতৃত্বাধীন জোট সরকারি বাহিনীকে যুদ্ধবিমান দিয়েও সাহায্য করেছে। ফলে সৌদি আরবকে হামলার নিশানা করছে হুথিরা। গত এক সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর একের পর এক নজিরবিহীন হামলার শিকার হয়েছে। গত বুধবারের হামলায় একজন সুদানি নাগরিক নিহত এবং আরও আটজন আহত হন। সৌদির বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুথিরা। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছিল, সৌদির আকাশপথ এড়িয়ে চলতে হবে। না হলে যে কোনও মুহূর্তে হামলা হতে পারে।

হুথিদের লাগাতার হামলার ফলে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো শনিবার পর্যন্ত রিয়াধের সঙ্গে যাবতীয় উড়ান বাতিল করে দিয়েছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসও দেশটিতে থাকা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার জন্যও সতর্ক করে দিয়েছে।

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের