শচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনালে রান না পাওয়ার কলঙ্কমুক্ত হলেন বিরাট কোহলি। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৮০ রান করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের এক আসরে ব্যাক্তিগত সর্বাধিক রান করার ক্ষেত্রে শচিন তেন্ডুলকরকে টপকে গেলেন কিং কোহলি।

২০০৩ সালে বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এদিন কিউইদের বিরুদ্ধে মাঠে নামার আগে চলতি বিশ্বকাপের গ্রুপ লিগে ৯টি ম্যাচে ৫৯৪ রান করেছিলেন বিরাট কোহলি। অর্থা‍ৎ তেন্ডুলকরতে টপকানোর জন্য প্রয়োজনীয় ছিল ৮০ রান। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৮০ রান তুলে নেন অনায়াসে। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টারকে টপকে যান।

পাশাপাশি সেমিফাইনালে রান করতে না পারার যে দুর্নাম ছিল, তাও এদিন ঘুচিয়েছেন কিং কোহলি। এর আগে দেশের হয়ে তিনটি সেমিফাইনালে মাঠে নেমেছিলেন। ২০১১ সালের বিশ্বকাপে প্রথমবার ভারতের হয়ে খেলেছিলেন। সেবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওই ম্যাচে মাত্র ৯ রান করে ওয়াহাব রিয়াজের বলে সাজঘরে ফিরেছিলেন তরুণ কোহলি। তবে শচিন তেন্ডুলকরের দৌলতে ভারত ফাইনালে পৌঁছেছিল। তার চার বছর পরে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের  প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ততদিনে ব্যাটসম্যান হিসেবে যথেষ্টই সমীহ আদায় করে নিয়েছেন তরুণ কোহলি। গ্রুপ লিগের ম্যাচে শতরান করলেও সেমিফাইনালে ফের ফ্লপ করলেন কোহলি। দলের সবচেয়ে বিপদের দিনে জ্বলে উঠতে ব্যর্থ হন। ১৩ বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান। কোহলিকে সেবার ফিরিয়ে দিয়েছিলেন মিচেল জনসন।

চার বছর আগে ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রান করে ট্রেন্ট বোল্টের বলে সাজঘরে ফিরতে হয়েছিল কোহলিকে। অর্থা‍ৎ তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ১১ রান করেছেন ভারতের অন্যতম ব্যাটিং ভরসা। শুধু তাই নয়, তিন বারই তিনি আউট হয়েছিলেন বাঁ হাতি পেসারের বলে। যদিও এদিন ট্রেন্ট বোল্টদের পিটিয়ে ছাতু করেছেন তিনি।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস