নির্বাচনের আগেই মধ্যপ্রদেশে প্রাণ হারালো দায়িত্বে থাকা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই দেশের  ৫ রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। শুক্রবার মধ্যপ্রদেশের  বিধানসভার ২৩০টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। তবে এই ভোটগ্রহণ শুরুর আগেই  মৃত্যুর খবর এল ভোটের দায়িত্বে থাকা ২ জন পুলিশ। তাঁদের মধ্যে এক জন ৫৩ বছরের পঞ্জাব পুলিশের কনস্টেবল জেনারেল সিংহ । অন্য জন ৫৫ বছরের  মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক ভীমরাও ।

পুলিশ কনস্টেবলের মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার রোহিত কাশওয়ানি জানিয়েছেন,  ভোটের দায়িত্ব সামলাতে সামলাতেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন পঞ্জাবের ওই পুলিশকর্মীরা। প্রথমে তাঁকে জেলা হাসপাতাল, পরে ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাদের।প্রসঙ্গত, ৭ নভেম্বর ছত্তীসগঢ়ের ২০ আসনে ভোট গ্রহণ হয়েছিল। শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ়ে।

ছত্তীসগঢ়ের বাকি থাকা ৭০ আসনে এবং মধ্য প্রদেশের ২৩০টি আসনে ভোট হচ্ছে। সকাল থেকেই সংশ্লিষ্ট দুটি রাজ্যের ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। কমিশন সূত্রের খবর, ভোট গ্রহণের প্রথম এক ঘণ্টা কেটেছে নির্বিঘ্নেই। এখনও পর্যন্ত কোন বড় গোলমালের খবর পাওয়া যায়নি। ভোটকে কেন্দ্র করে প্রতিটি বুথেই কড়া নজরদারির বন্দোবস্ত রয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের ৬৪,৫২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। ৩ ডিসেম্বর প্রকাশিত হবে ফলাফল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন