এসএসসি মামলার নিষ্পত্তিতে হাইকোর্টে গঠিত হল বিশেষ বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে হয়রান একাধিক চাকরি প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের কাতর আবেদনে সাড়া দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নতুন বেঞ্চ গড়ে দিলেন। এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

বছরের পর বছর কেটে গেলেও চাকরি মিলছে না। ধর্ণাতেও যাচ্ছে বহু সময়। তাই বিচারের আসায় ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। আদালতে এবার জয় মিলল চাকরি প্রার্থীদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি করতে এবার নতুন বেঞ্চ গঠন করে দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

সম্প্রতি নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনে বিশেষ বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই পদক্ষেপ যাতে দ্রুত প্রতিফলিত হয় সেই জন্য আর্জি জানিয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। দ্রুত বেঞ্চ গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল নিয়োগ সংক্রান্ত সব মামলা হাইকোর্টের আওতাভুক্ত করতে হবে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য ২ মাস সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চ সিবিআইকে দুমাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টে মামলাটি পাঠিয়ে বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে প্রাথমিক ভাবে এই মামলা যাবে। তিনি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চেই হবে মামলাগুলির শুনানি।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর