ব্যাঙ্ক নোটের সংজ্ঞায় এবার ‘ডিজিটাল মুদ্রা’ অন্তর্ভুক্ত করতে চায় RBI

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক লোকসভায় একটি লিখিত উত্তরে জানিয়েছে, সিবিডিসি-র চালু করার উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। যেমন নগদ নির্ভরতা হ্রাস

Share:

নিজস্ব প্রতিনিধি: সরাকারি সূত্রে জানা যাচ্ছে, সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে একটি প্রস্তাব এসেছে যে ব্যাঙ্ক নোটের (Bank Note) সংজ্ঞায় এবার ‘ডিজিটাল মুদ্রা’ (Digital Currency) অন্তর্ভুক্ত করা হোক। উল্লেখ্য, গত অক্টোবরেই আরবিআই কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রার (CBDC) প্রস্তাব দিয়েছিল। CBDC হল ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। ভারতে যেমন রুপি, তেমনই এর ডিজিটাল সংস্করণ তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক লোকসভায় একটি লিখিত উত্তরে জানিয়েছে, সিবিডিসি-র চালু করার উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। যেমন নগদ নির্ভরতা হ্রাস, তবে এর সবচেয়ে বড় সুবিধা হল লেনদেনের খরচ কমবে এবং নিষ্পত্তি ঝুঁকি (settlement risk) হ্রাস হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মতে এটি সম্ভবত আরও শক্তিশালী, দক্ষ, বিশ্বস্ত, নিয়ন্ত্রিত এবং কম আইনি ঝুঁকিপূর্ণ লেনদেনের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে। তবে অর্থমন্ত্রক এটাও স্বীকার করে নিয়েছে, কিছু ঝুঁকিও রয়েছে, যা নিয়ে আরও যত্ন সহকারে মূল্যয়ন করা প্রয়োজন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভারতে বিটকয়েনকে বিকল্প মুদ্রা হিসেবে স্বীকৃতি নেওয়ার কোনও প্রস্তাব নেই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল