অসুস্থ সুরকার বিশাল দাদলানি, আর কী ইন্ডিয়ান আইডলে দেখা যাবে না তাঁকে?

সুতরাং গায়কের পোস্ট থেকে তাঁর কী হয়েছে ঠিক জানা গেল না, শুধু এটূকু বোঝা গেল তাঁর পায়ে কোনও অসুবিধা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের ভেতরের খবর জানার জন্যে আজকাল আর সংবাদের পাতা ঘাটতে হয় না। সোশ্যাল মিডিয়ায় একটু নজর রাখলেই তারকাদের জীবনের নানান আপডেট পাওয়া যায়। যাই হোক, হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি। সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে নিজেই ছবি শেয়ার করলেন গায়ক। কিন্তু কী হয়েছে তাঁর? কেমন আছেন তিনি? কী জানালেন সুরকার? এই মূহুর্তে তাঁকে দেখা যাচ্ছে, ইন্ডিয়ান আইডল সিজন ১৪-তে। শ্রেয়া ঘোষাল এবং কুমার শানুর সঙ্গে বিচারকের আসনে রয়েছেন তিনি। কিন্তু তাঁর ঠিক হয়েছে? 

ছবিতে, আচমকাই তাঁকে এভাবে হাসপাতালে দেখে ঘাবড়ে গিয়েছেন তাঁর ভক্তরা। ছবিটি পোস্ট করে বিশাল নিজেই জানিয়েছেন, ‘কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন একটা। বরং জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কেমন? আমি বলব দুর্দান্ত। ডর কে কেয়া জিনা। ভালো ভাবে বাঁচো বন্ধুরা।’ একই সঙ্গে তিনি সকলের থেকে ক্ষমাও চেয়েছেন আচমকা এভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। সুতরাং গায়কের পোস্ট থেকে তাঁর কী হয়েছে ঠিক জানা গেল না, শুধু এটূকু বোঝা গেল তাঁর পায়ে কোনও অসুবিধা হয়েছে।

কিন্তু তিনি ভয় নিয়ে একেবারে বাঁচতে রাজি নন। ছবিতে তাঁকে একটি সাদা টিশার্টের সঙ্গে নীল ট্র্যাক প্যান্ট পরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায়। তাঁর বাঁ পায়ের নিচে একটা বালিশ রাখা। এদিকে হাসিমুখে তিনি ইয়ো সাইন দেখাচ্ছেন। তবে বিশাল দাদলানির এই পোস্ট দেখে চমকে গিয়েছেন তাঁর অনেক ভক্তরাই। পছন্দের গায়কের কী হয়েছে তা ভেবে হয়রান সবাই। অনেকে জিজ্ঞেস করেন, ‘তাঁর কী হয়েছে?’ এক ব্যক্তি আবার লেখেন, ‘জিজ্ঞেস করব না স্যার, যাই হোক আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন তিনি কেন হাসপাতালে ভর্তি, তবে তাঁর কী হয়েছে বা কেন হাসপাতালে ভর্তি তা স্পষ্ট করেননি তিনি। 

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?